শপথ দাবিতে আন্দোলন সাময়িকভাবে স্থগিত ঘোষণা ইশরাকের
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে দায়িত্ব বুঝে নেয়ার দাবিতে টানা আন্দোলন করছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের অনুসারীরা। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আন্দোলন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছেন ইশরাক হোসেন।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এই ঘোষণা দেন ইশরাক।
রাজধানীর নগর ভবন প্রাঙ্গণে ‘ঢাকাবাসী’ ব্যানারে আয়োজিত বিক্ষোভস্থলে আসেন ইশরাক হোসেন। এরপর আন্দোলন স্থগিতের ঘোষণা দেন তিনি।
বিক্ষোভকারীদের অভিযোগ, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। এর প্রতিবাদ এবং ইশরাকের শপথের দাবিতে গত ১৫ মে থেকে নগর ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে রেখেছেন বিক্ষোভকারীরা।
এই আন্দোলনরে কারণে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, জন্মনিবন্ধনসহ করপোরেশনের সব দৈনন্দিন সেবা কার্যক্রম বন্ধ হয়ে আছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।