সরকারি চাকরি অধ্যাদেশ পুনর্বিবেচনায় কমিটি করছে সরকার
সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ-২০২৫-এর বিভিন্ন ধারা পুনর্বিবেচনায় উপদেষ্টা কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অন্তর্র্বতী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, কর্মচারীদের চলমান আন্দোলনের প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইন উপদেষ্টা গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বলেন, অধ্যাদেশের কিছু ধারা অপব্যবহারের আশঙ্কা রয়েছে- এ বিষয়ে আন্দোলনরত কর্মচারীদের বক্তব্যের সঙ্গে আমি একমত। এসব বিষয়ে গভীরভাবে পর্যালোচনার প্রয়োজন আছে।
অধ্যাদেশ বাতিলের দাবিতে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছে স্মারকলিপি দেন সরকারি কর্মচারীরা। পরে আইন উপদেষ্টা সরকারের এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি আরো বলেন, উপদেষ্টা কমিটিতে আমি থাকলে কর্মচারীদের ন্যায্য দাবিদাওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে। সেই অনুযায়ী প্রস্তাবনা তৈরি করা হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।