শত শত যুদ্ধবিমান মোতায়েন-হুমকি, তবুও ভয় পায়নি ইরান
, ২৫ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ০৩ জুন, ২০২৪ খ্রি:, ২০ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
সারা বিশ্বের নজর এখন ইরানে। দেশটির প্রেসিডেন্ট রাইসি গত মাসে এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যের রাজনীতি কোন দিকে মোড় নেয়, তা জানার অপেক্ষায় মুখিয়ে আছে বিশ্ব। এরই মধ্যে নতুন নেতা নির্বাচনে তোড়জোড় শুরু করেছে ইরান। রাইসির মৃত্যুর শোক কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করা ইরানের এক সামরিক কমান্ডার দখলদার ইসরায়েলের বিরুদ্ধে তেহরানের সক্ষমতার এক নতুন তথ্য প্রকাশ্যে এনেছে।
চিরশত্রু সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রক্সি যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান। কিন্তু কয়েক সপ্তাহ আগে প্রথমবারের মতো ইরান থেকে সরাসরি সন্ত্রাসী ইসরায়েলে হামলা চালানো হয়। এতে দেশ দুটির মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। তবে শেষ মুহূর্তে নিজেদের সংযত করে তারা। ইরানের এমন হামলার পর সন্ত্রাসী ইসরায়েল তার মিত্রদের অন্তরে কাঁপুনি ধরে যায়। সেই হামলায় দখলদার ইসরায়েল কতটা ভয় পেয়েছিল তা জানিয়েছে ইরানের একজন শীর্ষ সামরিক কমান্ডার।
তেহরান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল আমির আলি হাজিজাদেহ বলেছে, ইরানের হামলা রুখতে প্রায় ২২১টি যুদ্ধবিমান মোতায়েন করেছিল সন্ত্রাসী ইসরায়েল। তারপরও ইরান থেকে ছোড়া মিসাইল ঠেকাতে ব্যর্থ হয় নেতানিয়াহু প্রশাসন। ইরান ওই অভিযানের নাম দিয়েছিল অপারেশন ট্রু প্রমিজ। ১৩ এপ্রিল চালানো হামলায় কাপুরুষ ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যুহ ভেদ করতে সক্ষম হয় ইরানি মিসাইল ও ড্রোন।
এর আগে ১ এপিল সিরিয়ায় ইরানের একটি কনস্যুলেটে বিমান হামলা চালায় কাপুরুষ ইসরায়েল। এতে ইরানের কয়েকজন সামরিক কমান্ডার নিহত হয়।
তেহরান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, অপারেশন ট্রুর প্রমিজের সময় ইরান তাদের সামরিক শক্তির মাত্র ’২০ শতাংশ’ ব্যাবহার করেছে। সন্ত্রাসী ইসরায়েলের মিসাইল ডিফেন্স সিস্টেমে হামলা করা হয়নি। কেননা সেগুলো বড় শহরের কাছে মোতায়েন করা ছিল। কিন্তু যদি সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ত তাহলে তেল আবিবকে গুঁড়িয়ে দিতে খুব বেশি সময় লাগত না তেহরানের, এমন দাবিও করা হয়। ইরানি মিসাইল ও ড্রোনকে ভূপাতিত করতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জর্ডান এক হয়ে কাজ করেছে বলেও দাবি করেছে হাজিজাদে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)