বৃহস্পতিবার

হিজরী
০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকটফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তানযে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরবিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলীশিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রীসব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীরপাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছেপুলিশ সুপারের বাসভবনের গেটের সামনে ককটেল বিস্ফোরণ

শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীরাও

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, সকাল ৭:২৯
শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীরাও

নিজস্ব প্রতিবেদক:
দ্বাদশ সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পার পাচ্ছেন না আওয়ামী লীগের হেভিওয়েট কোনো প্রার্থী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপালগঞ্জ-৩ আসনেও লড়ছেন পাঁচজন। তবে নৌকার বিপক্ষে যারা প্রার্থী হয়েছেন তারা খুব বেশি পরিচিত মুখ নন। কয়েকটি আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরাই দলটির মনোনিত প্রার্থীদের শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন।
বিএনপি নির্বাচনে না এলেও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরাই নির্বাচনে এবার আলোচনায়। এবারের নির্বাচনে অংশ নিতে রেকর্ড সংখ্যক ৭৪৭ জন প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে একেকটি আসনে গড়ে প্রার্থী হয়েছেন প্রায় ৭ জন।
আওয়ামী লীগ আগেই ঘোষণা দিয়েছে, এবার কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো নেতা-কর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলে তাদের বাধা দেওয়া হবে না। এর ফলে, দলটির মনোনয়নবঞ্চিত অনেক নেতাই এবার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এই স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে নৌকার প্রার্থীদের শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান হওয়ায় গোপালগঞ্জের তিনটি আসনেই আওয়ামী লীগের অন্যরকম জনপ্রিয়তা রয়েছে। এই তিনটি আসনকে বিবেচনা করা হয় আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে। এরমধ্যে কোটালিপাড়া-টুঙ্গিপাড়া থেকে বরাবরের মতোই নৌকার প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী গণফ্রন্টের সৈয়দা লিমা হাসান, বাংলাদেশ সুপ্রিম পার্টির নিজামউদ্দিন লস্কর, এনপিপির শেখ আবুল কালাম এবং জাকের পার্টির মাহাবুর মোল্লা।
শেখ হাসিনা এখন পর্যন্ত গোপালগঞ্জ-৩ আসন থেকে কখনোই নির্বাচনে হারেননি। আগের নির্বাচনগুলোতে যারা তার প্রতিদ্বন্দ্বি ছিলেন তাদের একটি বড় অংশই সেই নির্বাচনগুলোতে জামানত হারিয়েছেন।
গোপালগঞ্জের অন্য দুই আসনে নৌকার হেভিওয়েট প্রার্থী ফারুক খান ও শেখ ফজলুল করিম সেলিম। এদের বিপক্ষে যারা দাঁড়িয়েছেন তাদের এলাকায় তেমন পরিচিতিই নেই।
এবারও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রার্থী হয়েছেন নোয়াখালী-৫ আসন থেকে। বিএনপির সাবেক নেতা মওদুদ আহমেদের সঙ্গে এই আসনে বরাবরই শক্ত প্রতিদ্বন্দ্বিতা হতো কাদেরের। এবারের নির্বাচনে বিএনপি নেই। তারপরেও এই আসনে ওবায়দুল কাদেরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন ৫ জন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’ ‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’ ২ ঘণ্টা আগে কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট ২ ঘণ্টা আগে ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান ২ ঘণ্টা আগে যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল … ২ ঘণ্টা আগে ৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর … ২ ঘণ্টা আগে বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ… ২ ঘণ্টা আগে শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব… ২ ঘণ্টা আগে সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু… ২ ঘণ্টা আগে পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে ৭ ঘণ্টা আগে সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব ১৭ ঘণ্টা আগে শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ ১৭ ঘণ্টা আগে -মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি -মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি ১৭ ঘণ্টা আগে