সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের

হামাসের বীরত্ব: ইসরায়েলের বিরুদ্ধে অত্যাধুনিক অস্ত্র-কৌশল ব্যবহার করছে ফিলিস্তিনি যোদ্ধারা সমুদ্র পথে হুথিদের হামলা অব্যাহত থাকবে, পশ্চিমা কর্মকর্তাদের গোপন বার্তা

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, সকাল ৭:১৮ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৫:৪২
হামাসের বীরত্ব: ইসরায়েলের বিরুদ্ধে অত্যাধুনিক অস্ত্র-কৌশল ব্যবহার করছে ফিলিস্তিনি যোদ্ধারা সমুদ্র পথে হুথিদের হামলা অব্যাহত থাকবে, পশ্চিমা কর্মকর্তাদের গোপন বার্তা
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দ্বিতীয় ধাপের স্থল অভিযানে প্রবেশ করতেই নতুন নতুন চ্যালেঞ্জের মুখে পড়ছে দখলদার ইসরায়েলী সন্ত্রাসী বাহিনী। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও তাদের মিত্ররা ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে অত্যাধুনিক সামরিক কৌশল ও অস্ত্র ব্যবহার করছে। গত রোববার (৩ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রভিত্তিক চিন্তক প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের (আইএসডব্লিউ) এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হামাস ও তাদের মিত্ররাও সমরাস্ত্র উন্নত করেছে। গাজা উপত্যকায় ইসরায়েলের গত মাসের যুদ্ধ থেকে পাওয়া শিক্ষা থেকে নতুন কৌশল অবলম্বন করেছে হামাস।
হামাসের সবচেয়ে উল্লেখযোগ্য কৌশল পরিবর্তনের একটি হলো তারা ট্যাংক-বিধ্বংসী বিস্ফোরক ইএফপির ব্যবহার বাড়িয়েছে। গত অক্টোবর ও নভেম্বর মাসে এই অস্ত্র মাত্র দুবার ব্যবহার করলেও চলতি মাসেই পাঁচবার ব্যবহার করেছে ফিলিস্তিনি যোদ্ধারা
গত ২ ডিসেম্বর হামাসের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হামাস যোদ্ধারা ট্যাংক-বিধ্বংসী বিস্ফোরক ছাড়াও উত্তর গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে একমুখী আ্যটাক ড্রোন ব্যবহার করছে। যুদ্ধক্ষেত্রে এই ড্রোনের ব্যবহারও হামাসের জন্য কারিগরি ক্ষেত্রে বেশ বড় অগ্রগতি।
যুক্তরাজ্যের পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়ের ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সামরিক দিকের বিশেষজ্ঞ ভেরোনিকা পনিসজাকোভা বলেন, কয়েক দশক ধরেই হামাস ড্রোন তৈরি করছে। তারা এরই মধ্যে এসব ড্রোন ব্যবহার করেছে। তবে এত কার্যকরভাবে নয়। তারা এতদিন মূলত প্রশিক্ষণের উদ্দেশ্যেই ব্যবহার করেছে।
তিনি বলেন, উত্তর ও দক্ষিণ গাজায় ইসরায়েলি বাহিনী যে কৌশল ব্যবহার করেছে হামাসও তা করতে পারে। প্রত্যক্ষ সংঘাতের আগে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে তারা কামিকাজি ড্রোন দিয়ে হামলা চালাতে পারে।
সমরাস্ত্র উন্নত করার পাশাপাশি হামাস দক্ষিণ গাজায় ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে নতুন কর্মপরিকল্পনা প্রণয়ন করছে বলেও উল্লেখ করেছে মার্কিন চিন্তক প্রতিষ্ঠানটি।
লন্ডনের কিংস কলেজের মধ্যপ্রাচ্যের নিরাপত্তাবিষয়ক বিশেষজ্ঞ আহরন ব্রেগম্যান বলেছে, উত্তর গাজা উপত্যকায় হামাসকে একটি গেরিলা বাহিনীর মতো কাজ করতে দেখেছি।
সমুদ্র পথে হুথিদের হামলা অব্যাহত থাকবে:
পশ্চিমা কর্মকর্তারা গোপনে জাহাজ শিল্পের কোম্পানিগুলোকে জানিয়ে দিয়েছে যে লোহিত সাগর ঘিরে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের হামলা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে। দুই আরব ও পশ্চিমা কর্মকর্তার বরাতে এই খবর দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডলইস্ট আই।
লোহিত সাগরে একের পর জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে হুথি যোদ্ধারা। এর ফলে বাইডেন প্রশাসন নড়েচড়ে বসতে বাধ্য হচ্ছে। যুদ্ধজাহাজ পাঠিয়েও হুথিতের থামাতে না পেরে এবার জাহাজগুলোর জন্যই বিশেষ সতর্কতা জারি করেছে মার্কিন প্রশাসন। মার্কিন রণতরীতেও ড্রোন হামলা চালিয়েছে হুথিরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পশ্চিমা কর্মকর্তা বলেছে, এই সরাসরি হামলার ফলে হুথিদের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকাভুক্ত করার পরিকল্পনা করছে বাইডেনের প্রশাসন। তবে সেখানে আছে নানা যদি কিন্তুর হিসেব-নিকেশ। সবশেষ ২০১৬ সালে হুথিদের আস্তানা লক্ষ্য করে যুক্তরাষ্ট্র টমাহক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তবে এবার বাইডেন প্রশাসনের হাত পা বাঁধা। তারা মনে করছে, এবার এমন কাজ করলে ইয়েমেন-সৌদি আরবের মাঝে চলমান শান্তি আলোচনা ভেস্তে যেতে পারে। আর সেই আলোচনা ভেস্তে গেলে যার পুরোপুরি ফায়দা নেবে ইরান।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১ মিনিট আগে গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্… ৪ মিনিট আগে সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা ৬ মিনিট আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন ৯ মিনিট আগে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে ১০ মিনিট আগে ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ১ ঘণ্টা আগে পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো ৭ ঘণ্টা আগে দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় ২৩ ঘণ্টা আগে ‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’ নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্… ১ দিন আগে শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ… ১ দিন আগে ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়… ১ দিন আগে মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন… ১ দিন আগে