লোকালয়ে হাতির হানা, কৃষকদের ফল-ফসলের ক্ষতি
জামালপুর সংবাদদাতা:
ভারত সীমান্তবর্তী জামালপুর-শেরপুর জেলার গারো পাহাড় অঞ্চলে আবারও হাতির পালের অত্যাচার শুরু হয়েছে।
স্থানীয়রা জানান, বাংলাদেশ সীমান্তে যখন মাঠের পর মাঠ সবুজ ফসলে ভরে ওঠে, ঠিক সেই সময় ভারত কাঁটাতারে বেড়া খুলে দিয়ে তাদের বন্য হাতির পাল কৌশলে বাংলাদেশে ঢুকিয়ে দেয়।
বন বিভাগের সর্বশেষ তথ্য মতে, জামালপুর ও শেরপুর জেলার বালিজুরী রেঞ্জের ৮ হাজার ৩৩০ একর পাহাড়/বনভূমিতে হাতির সংখ্যা ১২০টি। এখানকার ক্ষুধার্ত বন্য হাতির দল খাবার ও পানির সন্ধানে আসছে লোকালয়ে। এতে হুমকির মুখে পড়ছে মানুষের জীবন-জীবিকা, ক্ষতিগ্রস্ত ফসল ও ঘরবাড়ি। হাতির আক্রমণে প্রাণহানিও ঘটছে। ফলে হাতি ও মানুষের মধ্যে বাড়ছে দ্বন্দ্ব।
সাতানিপাড়া গ্রামের সাইদুর রহমান বলেন, হাতিগুলো বারবার এসে আমাদের ফসল নষ্ট করছে। হাতির জন্য বন বিভাগ থেকে খাবারের ব্যবস্থা করা হলে অনেক ভালো হতো।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।