লেবানন-সিরিয়া সীমান্তে দখলদার ইসরাইলের সন্ত্রাসী হামলা, সীমান্তে আটকা কয়েক হাজার বাসিন্দা
, ০১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ০৫ অক্টোবর , ২০২৪ খ্রি:, ২০ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
লেবানন-সিরিয়া সীমান্তে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরাইল। এতে সীমান্তবর্তী এলাকা মাসনার কাছের সিরিয়া ক্রসিং পথ ধ্বংস হয়ে গেছে।
লেবাননের পরিবহন মন্ত্রী বলেছেন, এই পথটি ধ্বংস হওয়ায় সেখানে কয়েক হাজার মানুষ আটকা পড়েছে যারা সন্ত্রাসী ইসরাইলের বোমা হামলার হাত থেকে রক্ষা পেতে ওই পথে সিরিয়ায় আশ্রয়ে যাচ্ছিল। গতকাল জুমুয়াবার সকালে এই হামলা চালিয়েছে ইসরাইলি সন্ত্রাসী বাহিনী।
ইসরাইলের নিক্ষিপ্ত বোমাটি সীমান্ত ক্রসিংয়ের কাছে লেবাননের ভূখ-ে ব্যাপকভাবে আঘাত হানে যাতে প্রায় চার মিটার পর্যন্ত গর্ত হয়ে গেছে। ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর (আইডিএফ) দাবি, লেবাননের যোদ্ধাগোষ্ঠী হিজবুল্লাহ সামরিক সরঞ্জাম আনা-নেওয়ার কাজে ব্যবহার করত ওই পথ।
লেবাননের পরিবহন মন্ত্রী আলী হামিহ বলেন, জুমুয়াবার সকালে সীমান্তের কাছে সন্ত্রাসী ইসরাইলের বোমা হামলা থেকে আশ্রয়ে যেতে চাওয়া কয়েক হাজার বাসিন্দা আটকা পড়েছে। কেননা সেখানে সিরিয়ায় প্রবেশের পথটি ধ্বংস করা হয়েছে। লেবাননের সরকারি তথ্যমতে, ইসরাইলের বোমা হামলা থেকে বাঁচতে গত ১০ দিনে ৩ লাখের বেশি মানুষ লেবানন থেকে সিরিয়াতে প্রবেশ করেছে। তবে এখন যারা সেখানে আটকা পড়েছে তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)