লেবাননে আগ্রাসন বন্ধ না করলে সন্ত্রাসী ইসরায়েলের উপর ‘অগ্নিঝড়’ বইয়ে দেয়ার হুমকি ইরানের
, ১০ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। লেবাননে সন্ত্রাসী ইসরায়েলের অব্যাহত বিমান হামলার প্রতিক্রিয়ায় ইরান আবার সরাসরি যুদ্ধের হুমকি দিয়েছে। তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, সন্ত্রাসী ইসরায়েলের এই আগ্রাসন বন্ধ না হলে তারা “অগ্নিঝড়” বইয়ে দেবে।
ইরানের ন্যাশনাল সিকিউরিটি কমিটির প্রধান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে ইসরায়েলকে সতর্ক করে বলেন, “তোমরা আবারও প্রমাণ করেছো যে তোমরা যুদ্ধবিরতির ভাষা বোঝ না। শুধুমাত্র আগুনই তোমাদের জ্ঞান ফিরিয়ে আনবে। তাই এখন সেই অগ্নিঝড়ের জন্য অপেক্ষা করো”
ইরানের রেভল্যুশনারি গার্ড কোর্পস এর পক্ষ থেকেও জানানো হয়েছে যে, হিজবুল্লাহর ওপর যেকোনো হামলাকে ইরানের ওপর হামলা হিসেবে গণ্য করা হবে এবং এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
এরই মধ্যে খবর পাওয়া যাচ্ছে, ইরান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’ বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। স্যাটেলাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী, অনেক তেলের ট্যাঙ্কার ওই এলাকা থেকে ফিরে যেতে বাধ্য হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত ২৫৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরান জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনী ইতিমধ্যেই ইসরায়েলের ভেতরে পাল্টা হামলার লক্ষ্যবস্তু নির্ধারণ শেষ করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১০ দফার মধ্যে তিন শর্ত লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র, সংলাপ এখন ‘অযৌক্তিক’ -ইরানি স্পিকার
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সন্ত্রাসী ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় ইরান যেকোনো মুহূর্তে ‘পূর্ণাঙ্গ প্রতিরক্ষায়’ ঝাঁপিয়ে পড়তে পারে -কর্মকর্তা
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সন্ত্রাসী ট্রাম্পকে উপহাস করছে মার্কিন জনপ্রতিনিধিরা; ইরানকে বিজয়ী হিসেবে স্বীকৃতি
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ব্যারেলপ্রতি ১ ডলার টোল আরোপের পরিকল্পনা
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদারদের সজ্জিত সামরিক যানের দিকে তাক করা অস্ত্রই বলে দেয় কত জানবাজ একেকজন বীর যোদ্ধা
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদার ইহুদি বসতিতে ক্ষেপণাস্ত্র হামলা
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সোলার জিওইঞ্জিনিয়ারিং: কিছু দেশের একতরফা ব্যবহারে বাড়তে পারে ঝুঁকি
০৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে হামলা চালাচ্ছে সন্ত্রাসী ইসরায়েল
০৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধবিরতির আলোচনায় পাকিস্তানের ওপর কেন ভরসা রাখলো যুক্তরাষ্ট্র ও ইরান?
০৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর করলো ইরান, তবে দিয়ে রাখলো কড়া হুঁশিয়ারি
০৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রকে ১০ দফা মানতে বাধ্য করেছি -ইরান
০৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলি কোম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্নের দাবিতে কেমব্রিজে বিক্ষোভ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)