সন্ত্রাসী ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় ইরান যেকোনো মুহূর্তে ‘পূর্ণাঙ্গ প্রতিরক্ষায়’ ঝাঁপিয়ে পড়তে পারে -কর্মকর্তা
, ১০ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইসরায়েলি শাসক গোষ্ঠী একটি ভঙ্গুর ও অস্থায়ী যুদ্ধবিরতি লঙ্ঘন করায় ইরান যেকোনো মুহূর্তে পূর্ণাঙ্গ প্রতিরক্ষায় ঝাঁপিয়ে পড়তে পারে বলে একজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা সতর্ক করেছে। গত বুধবার প্রেস টিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ওই কর্মকর্তা বলে, ‘আজ সকালে স্বাক্ষরিত এমনিতেই নড়বড়ে যুদ্ধবিরতিকে এই শাসক গোষ্ঠী যেভাবে অস্থিতিশীল করে তুলছে, তা পুরো বিশ্ব বর্তমানে প্রত্যক্ষ করছে।’
ওই কর্মকর্তার মতে, সন্ত্রাসী ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে এবং একই সাথে লেবাননের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে ও ইরানের ওপর হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের জন্য এই চুক্তির মূল্য বাড়িয়ে দিচ্ছে। এই কর্মকর্তা মধ্যস্থতাকারী দেশগুলোকে অবিলম্বে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়ে বলে, ‘এই আগ্রাসী শাসক গোষ্ঠীকে তার জায়গায় বসানোর’ সময় এসে গেছে। সে আরো বলে, যদি যুদ্ধবিরতি ভেঙে পড়ে, তবে এর জন্য একমাত্র ইহুদীবাদী শাসক গোষ্ঠীকে দায়ী করা হবে এবং ইরান “আগ্রাসীকে শাস্তি দেবে” বলে অঙ্গীকার করে।
ওই কর্মকর্তা হুঁশিয়ারি দেয়, হরমুজ প্রণালী নিয়ন্ত্রিতভাবে পুনরায় খুলে দেওয়ার পর যে স্বস্তির সময় এসেছে, এই লঙ্ঘন অব্যাহত থাকলে তা দ্রুত শেষ হয়ে যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তান-যাত্রার বিমানে নিহত ইরানি শিশুদের রক্তাক্ত ব্যাগ-জুতা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের ভান্ডারে এখনও হাজারো ব্যালিস্টিক মিসাইল
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে ৩ সপ্তাহের মধ্যে ‘জ্বালানি সংকটের’ আশঙ্কা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যেভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে হরমুজ প্রণালি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘যুক্তরাষ্ট্রের ওপর পুরোপুরি ‘অবিশ^াস’ নিয়ে আলোচনায় বসছে ইরান’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুদ্ধবিরতি চাইলে আমাদের অধিকারগুলো মানতে হবে -ইরানি স্পিকার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আবারও গাজায় দখলদার ইসরাইলের সন্ত্রাসী তা-ব, নিহত ৭ গাজাবাসী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্ষয়ক্ষতি লুকাতে বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা নষ্ট করা হচ্ছে
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১০ দফার মধ্যে তিন শর্ত লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র, সংলাপ এখন ‘অযৌক্তিক’ -ইরানি স্পিকার
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সন্ত্রাসী ট্রাম্পকে উপহাস করছে মার্কিন জনপ্রতিনিধিরা; ইরানকে বিজয়ী হিসেবে স্বীকৃতি
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ব্যারেলপ্রতি ১ ডলার টোল আরোপের পরিকল্পনা
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লেবাননে আগ্রাসন বন্ধ না করলে সন্ত্রাসী ইসরায়েলের উপর ‘অগ্নিঝড়’ বইয়ে দেয়ার হুমকি ইরানের
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)