সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
ইসরাইলি কোম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্নের দাবিতে কেমব্রিজে বিক্ষোভ
, ০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গত সোমবার বিক্ষোভ শিবির স্থাপন করেছে শিক্ষার্থীরা। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়কে ইসরাইলি কোম্পানি এবং ইসরাইলকে সমর্থন ও সরবরাহ করে এমন সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রিনিটি কলেজের ‘নিউটন ট্রি’- এর নিচে বিক্ষোভ শুরু হয়। কলেজ কর্তৃপক্ষ এরিয়াটিকে দৃষ্টির বাইরে রাখার জন্য কাঠ ও ও টারপলিন দিয়ে আড়াল করে। এরপর শিক্ষার্থীরা তাদের তাবু নিকটবর্তী সেন্ট জনস কলেজে স্থানান্তরিত করে।
একজন বিক্ষোভকারী বলেছে, ইসরাইলি অস্ত্র কোম্পানি এলবিট সিস্টেমসে বিশ্ববিদ্যালয় লক্ষ লক্ষ পাউন্ড বিনিয়োগ করেছে। ট্রিনিটি কলেজ উচ্ছেদের নির্দেশ দিয়েছে কারণ তারা আমাদের দাবি বুঝতে পারে না। তাদের একমাত্র প্রতিক্রিয়া হল দমন। তারা তাদের আর্থিক লাভের উৎসের দায়িত্ব নিতে অস্বীকার করে। এখানকার লোকেরা বিদেশে গণহত্যা থেকে লাভবান বা সমর্থনকারী প্রতিষ্ঠানের পাশে থাকতে চায় না।
আরেক বিক্ষোভকারী সমস্ত কেমব্রিজ কলেজকে কিংস কলেজ অনুসরণ করার আহ্বান জানায়, যেটি শিক্ষার্থীদের দাবির প্রতিক্রিয়ায় তাদের বিনিয়োগ অংশীদারিত্ব পর্যালোচনা শুরু করেছে।
সে বলেছে, শিক্ষার্থীরা ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য বৃত্তি এবং ইসরাইলের সামরিক হামলায় বিধ্বস্ত গাজার শিক্ষা ব্যবস্থা পুনর্র্নিমাণের জন্য সমর্থনও চায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কুর্দি নেতা আমেদি ইরাকের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েলে তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার ৫০
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ: পাকিস্তান ছাড়লো ইরান-যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লন্ডনে ফিলিস্তিনপন্থী সমাবেশে দুই শতাধিক গ্রেপ্তার
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালী নিয়ে ইরানের কড়া অবস্থান, ‘রিয়ালে টোল’ দাবি
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদারদের সামরিক যান পোড়ার এই দৃশ্য বীর যোদ্ধাদেরই অবদান
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকিস্তান-যাত্রার বিমানে নিহত ইরানি শিশুদের রক্তাক্ত ব্যাগ-জুতা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের ভান্ডারে এখনও হাজারো ব্যালিস্টিক মিসাইল
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে ৩ সপ্তাহের মধ্যে ‘জ্বালানি সংকটের’ আশঙ্কা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যেভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে হরমুজ প্রণালি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘যুক্তরাষ্ট্রের ওপর পুরোপুরি ‘অবিশ^াস’ নিয়ে আলোচনায় বসছে ইরান’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুদ্ধবিরতি চাইলে আমাদের অধিকারগুলো মানতে হবে -ইরানি স্পিকার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)