যুক্তরাষ্ট্রকে ১০ দফা মানতে বাধ্য করেছি -ইরান
, ২১ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১০ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২৭ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে কয়েক সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধের পর ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে নিজেদের ‘বিরাট বিজয়’ হিসেবে দাবি করেছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, এই যুদ্ধবিরতির মাধ্যমে ওয়াশিংটন তেহরানের দেওয়া ১০ দফা পরিকল্পনা মেনে নিতে বাধ্য হয়েছে।
পাকিস্তানের মধ্যস্থতায় ঘোষিত এই বিরতিকে ইরান একটি ‘সাময়িক সুযোগ’ হিসেবে দেখছে। জুমুয়াবার থেকে ইসলামাবাদের শুরু হতে যাওয়া আলোচনায় সামুদ্রিক চলাচল, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং অঞ্চলটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের মতো বিষয়গুলো প্রাধান্য পাবে।
ইরানের নিরাপত্তা পরিষদের বিবৃতিতে যা আছে:
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের পূর্ণাঙ্গ বিবৃতিতে বলা হয়েছে, ‘শত্রুরা ইরানের বিরুদ্ধে তাদের ভীরুতাপূর্ণ ও অবৈধ যুদ্ধে এক চূর্ণবিচূর্ণ পরাজয়ের স্বাদ গ্রহণ করেছে। শহীদ নেতা খামেনির রক্তের বরকতে এবং বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির দূরদর্শী নেতৃত্বে ইরান এই বিশাল জয় অর্জন করেছে।’
বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, ‘অপরাধী সন্ত্রাসী আমেরিকা’ ইরানের ১০ দফা পরিকল্পনা মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই পরিকল্পনার মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে-
* হরমুজ প্রণালিতে ইরানের কর্তৃত্ব বজায় রাখা।
* ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার স্বীকৃতি।
* ইরানের ওপর আরোপিত প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব নিষেধাজ্ঞা প্রত্যাহার।
* নিরাপত্তা পরিষদ ও বোর্ড অব গভর্নরসের সব প্রস্তাব বাতিল।
* যুদ্ধের ক্ষয়ক্ষতি বাবদ ইরানকে ক্ষতিপূরণ প্রদান।
* মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সব সেনা প্রত্যাহার।
*এবং লেবাননের হিজবুল্লাহসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা।
‘আমাদের হাত এখনও ট্রিগারে’:
ইরান স্পষ্ট করে জানিয়েছে যে, এই আলোচনা মানেই যুদ্ধের সমাপ্তি নয়। তেহরান বলছে, গত ৪০ দিনের যুদ্ধে তারা সন্ত্রাসী আমেরিকা ও জায়নবাদী ইসরায়েলের সামরিক যন্ত্রকে প্রায় ধ্বংস করে দিয়েছে। ইরানের দাবি, আমেরিকা কয়েকবার যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও তেহরান তা প্রত্যাখ্যান করেছিলো এবং ট্রাম্পের দেওয়া কোনও আল্টিমেটামকেই গুরুত্ব দেয়া হয়নি।
বিবৃতিতে বলা হয়েছে, ‘আমেরিকা এখন ধসে পড়ার দ্বারপ্রান্তে এবং তাদের সামনে আত্মসমর্পণের আর কোনও পথ নেই। যদি আলোচনায় আমাদের দাবিগুলো চূড়ান্তভাবে মেনে নেওয়া হয়, তবেই যুদ্ধের সমাপ্তি ঘটবে। অন্যথায় আমরা যুদ্ধের ময়দানে লড়াই চালিয়ে যাবো। আমাদের হাত এখনও বন্দুকের ট্রিগারে রয়েছে এবং শত্রুরা সামান্যতম ভুল করলেই তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’ সূত্র: মিডল ইস্ট আই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ইসরাইলি বসতিস্থাপনকারীদের কর্মকা- সন্ত্রাসবাদ’
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার কুহেন্দুকে ১০ দিনের আলটিমেটাম ককরোচদের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় বসবাসের অযোগ্য তাঁবুতে ৮ লাখের বেশি ফিলিস্তিনি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে ৪ দিন বিদ্যুৎহীন ছিলো মার্কিন যুদ্ধজাহাজ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ-যুদ্ধবিরতি নিয়ে তুরস্ক ইরানের ফোনালাপ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমানে বোমা হামলার হুঁশিয়ারি সন্ত্রাসী ড্রাম্পের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সৌদি আরবকে উত্তেজনা না বাড়াতে কড়া হুঁশিয়ারি হুথিদের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘যুক্তরাষ্ট্র সমঝোতার শর্ত না মানা পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ প্রণালি’
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৬.১ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ভানুয়াতু
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘূর্ণিঝড় ও টানা বৃষ্টিতে ফিলিপাইনে বন্যা-ভূমিধস
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শহীদের লাশ ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহারের প্রস্তুতি ইসরায়েলের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












