লুটপাট, হানাহানির মুখে পড়লে নৌবাহিনীর সঙ্গে যোগাযোগের অনুরোধ
যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকা-, লুটপাট, ভাঙচুর, হানাহানি ও প্রাণনাশের হুমকির মুখে পড়লে কাছের নৌবাহিনী ক্যাম্পে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো খুদে বার্তায় এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ‘বর্তমান পরিস্থিতিতে সর্বসাধারণের জানমাল, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে নৌবাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। যেকোনো নাশকতামূলক কর্মকা-, লুটতরাজ, ভাঙচুর, হানাহানি ও প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে নিকটস্থ নৌবাহিনী ক্যাম্পে যোগাযোগ করুন। এ ক্ষেত্রে মিথ্যা তথ্য দেওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।’ নৌবাহিনী কন্টিনজেন্টের সহায়তা পেতে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করুন:
ঢাকা বিভাগ: ঢাকা নৌ কমান্ড ডিউটি অফিসার: ০১৭৬৯৭০২৮৬৫, ঢাকা নৌ কমান্ড অপসরুম: ০১৭৬৯৭০২৫১৯, ঢাকা নৌ কমান্ড স্টাফ অফিসার (অপারেশনস): ০১৭৬৯৭০২৫০৭, ঢাকা নৌ কমান্ড চিফ স্টাফ অফিসার: ০১৭৬৯৭০২৫০৪, ঢাকা সেনানিবাস নৌবাহিনী ডিউটি অফিসার: ০১৭৬৯৭০২৬০৩, শাহীনবাগ, ইস্কাটন ডিউটি অফিসার: ০১৭৬৯৭০২৬৯০
খিলক্ষেত ডিউটি অফিসার: ০১৭৬৯৭১৪৩০৩, পাগলা (নারায়ণগঞ্জ) ডিউটি অফিসার: ০১৭৬৯৭১৪৩৩১, ০১৭৬৯৭২৬৪১০
চট্টগ্রাম বিভাগ : টাইগারপাস: ০১৭৬৯৭২৬৩১৬, চট্টগ্রাম বন্দর: ০১৭৬৯৭২৬৬০১, কর্ণফুলী টানেল: ০১৭৬৯৭২৬৭৩১, বোট ক্লাব: ০১৭৬৯৭২৬৪৮০, লাভ লেন: ০১৭৬৯৭২৬২৬৭, হাতিয়া: ০১৭৬৯৭৬২০৭৯, সন্দ্বীপ: ০১৭৬৯৭২২৪৬০, মহেশখালী: ০১৭৬৯৭২৬২৮১, সেন্টমার্টিন: ০১৭৬৯৭২৪০২০
খুলনা ও বরিশাল বিভাগ: খুলনা নৌবাহিনী অপসরুম: ০১৭৬৯৭৮৪১৪০, খুলনা নৌবাহিনী ডিউটি অফিসার: ০১৭৬৯৭৮১১১১ৎ, বরগুনা নৌবাহিনী অপসরুম: ০১৭৬৯৭৮১০১৯, বরগুনা নৌবাহিনী ডিউটি অফিসার: ০১৭৬৯৭৮১০১৮, ভোলা নৌবাহিনী অপসরুম: ০১৭৬৯৮৪৪০০০, ভোলা নৌবাহিনী ডিউটি অফিসার: ০১৭৬৯৭৯৬২২৭, মোংলা নৌবাহিনী অপসরুম: ০১৭৮৩৪০১৫৪৯, মোংলা নৌবাহিনী ডিউটি অফিসার: ০১৭৬৯৭৮৪৫৫৩।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।