সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

লিভার ট্রান্সপ্লান্ট: বাংলাদেশ একটি সম্ভাবনার দ্বারপ্রান্তে

এ্যাডমিন প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, সকাল ৭:৫৯ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ২:০৮

লিভার আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। লিভার সিরোসিস, হেপাটাইটিস বি ও সি, লিভার ক্যান্সার বা জন্মগত ত্রুটির মতো জটিল রোগে আক্রান্ত হলে অনেক সময় Transplant ছাড়া রোগীর বাঁচার অন্য কোনো বিকল্প থাকে না। এখনো লিভার ট্রান্সপ্লান্ট শুধুমাত্র বিদেশে গিয়েই করা সম্ভব, যা অত্যন্ত ব্যয়বহুল এবং সাধারণ মানুষের নাগালের বাইরে।
অত্যন্ত আনন্দের বিষয় সময়ের পরিবর্তনে বাংলাদেশ এখন এই জীবনরক্ষাকারী অস্ত্রোপচারটি দেশের ভেতরেই সফলভাবে করার দিকে এগিয়ে চলেছে।
বাংলাদেশে লিভার ট্রান্সপ্লান্টের যাত্রা শুরু হয়েছিলো কিছুটা বাধাগ্রস্ত হয়ে। ২০১০ সালে বারডেম হাসপাতালে প্রথম লিভার ট্রান্সপ্লান্ট করা হলেও তা স্থায়ী সাফল্য পায়নি। তবে ২০১৯-২০২০ সালের দিকে ঘটনা প্রবাহ দ্রুত বদলায়। দেশের শীর্ষস্থানীয় সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলো, যেমন জাতীয় গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট, বিএমইউ, বারডেম, ইউনাইটেড হাসপাতাল, কেপিজে হাসপাতালে দক্ষ হেপাটোবিলিয়ারি সার্জন, গ্যাস্ট্রোএন্টেরোলিজিস্ট, হেপাটোলজিস্ট, এনেস্থেশিওলজিস্ট এবং নিবিড় পরিচর্যা কেন্দ্র (ওঈট) নিয়ে গঠিত বিশেষজ্ঞ দল গড়ে তোলায় মনোযোগী হয়। এই উদ্দেশ্যে তারা দেশের বাইরে বিশেষ করে ইন্ডিয়া, কোরিয়া, আমেরিকাসহ বিভিন্ন দেশে চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিয়মিত ট্রেনিং এর ব্যবস্থা করে।
২০২১ সালে বাংলাদেশে প্রথমবারের মতো বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (ইগউঈ) সরকারিভাবে দুটি হাসপাতালকে লিভার ট্রান্সপ্লান্ট করার অনুমোদন দেয়। এটি ছিলো একটি যুগান্তকারী পদক্ষেপ।
প্রতিবছর বাংলাদেশে ৫০০০-৬০০০ জন রোগীর লিভার ট্রান্সপ্লান্ট প্রয়োজন। এরমধ্যে মাত্র ১৭০-১৮০ জন বিদেশে গিয়ে এই সেবা নিতে সক্ষম হন। বাকি রোগীগুলো বিনা চিকিৎসায় ধুকতে ধুকতে মারা যান, যা অত্যন্ত বেদনাদায়ক।
বর্তমানে বাংলাদেশে লিভার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে বেশ কিছু ইতিবাচক দিক দেখা যাচ্ছে।
সফল হেপাটোবিলিয়ারি অস্ত্রোপচার যেমন লিভার রিসেকসশনসহ অন্যান্য সার্জারীর সংখ্যা বাড়ছে। দেশেই ট্রান্সপ্লান্ট করার উপযোগী দক্ষ মেডিকেল টিম এবং হাসপাতালের সংখ্যা বাড়ছে। দেশের মেধাবী ডাক্তাররা এখন লিভার ট্রান্সপ্লান্টের জন্য প্রশিক্ষিত। অনেকেই ভারত, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র বা ইউরোপের নামকরা প্রতিষ্ঠানে থেকে উচ্চতর প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরেছেন।
বিদেশে, বিশেষ করে ভারত, সিঙ্গাপুর বা থাইল্যান্ডে লিভার ট্রান্সপ্লান্ট করতে গেলে খরচ পড়ে ৩৫ লাখ থেকে ১ কোটিরও বেশি টাকা। বাংলাদেশে এই খরচ এখন ২০-৩০ লাখ টাকার মধ্যে সীমিত রাখা সম্ভব। এছাড়াও দেশে চিকিৎসা করালে পরিবারের সদস্যদের পাশে থাকা, পরিচিত পরিবেশ এবং ভাষাগত সমস্যা না থাকা একটি বড় সুবিধা। যেসকল রোগীরা সামর্থ্যবান নন তাদের জীবন বাঁচাতে সামর্থ্যবানদের এগিয়ে আসতে হবে।
তবে সম্ভাবনার পাশাপাশি কিছু চ্যালেঞ্জও রয়ে গেছে। আমাদের রয়েছে সামাজিক সচেতনতার অভাব। লিভিং ডোনর (জীবিত দাতা) হিসেবে সাধারণত পরিবারের সদস্যরাই এগিয়ে আসেন। কিন্তু লিভার দান করা নিরাপদ কিনা, এর পর কি জটিলতা হতে পারে-এ বিষয়ে এখনও সবাই পুরোপুরি অবগত নন। জেনে রাখা জরুরী, লিভার দিলে ডোনারের সামান্য একটা অপারেশন ব্যতীত অন্য কোন সমস্যা হয় না। তিন-চার মাসের মধ্যে লিভার পূর্বাবস্থায় ফিরে যায়।
ডিসিসড ডোনার বা ব্রেইনডেথ রোগীদের অরগান নেয়ার ব্যাপারে যথেষ্ট জটিলতা আছে। সামাজিক এবং ধর্মীয় ভাবেও আমরা এই বিষয়ে সচেতন বা অবগত নই। মরোনোত্তর চক্ষু দান যেমন একটা অত্যন্ত চমৎকার কাজ, এক্সিডেন্ট বা অন্যান্য অসুখের কারণে অনেক হাসপাতালে অনেক ব্রেইনডেথের রোগী থাকে, তাদের আত্মীয় স্বজনেরা চাইলেই লিভার/কিডনি দান করে আরেকজন মরণোন্মুখ রোগীকে নতুন জীবন দিতে পারেন। এই বিষয়ে জাতীয় পর্যায়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা অত্যন্ত জরুরী।
ট্রান্সপ্লান্টের পর রোগীকে আজীবন বিশেষ ওষুধ (Immunosuppressants) খেতে হয় এবং নিয়মিত follow-up করতে হয়। এই ওষুধগুলো বেশ দামি। সরকারি সহায়তা বা বীমার আওতা বাড়লে রোগীর উপর এই চাপ কমবে।
সবাই আন্তরিক হলে বাংলাদেশে লিভার ট্রান্সপ্লান্ট অত্যন্ত কম খরচেই করা সম্ভব এমনকি বিদেশ থেকেও লিভার ট্রান্সপ্লান্ট করার জন্য বাংলাদেশে রোগীরা আসবে।
সরকারি-বেসরকারি পর্যায়ে সকল ধরনের সহযোগিতা এবং সমর্থন পেলে লিভার ট্রান্সপ্লান্ট এদেশেই অত্যন্ত সফলভাবে করা সম্ভব।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ ১ দিন আগে আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! ৩ দিন আগে কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? ৪ দিন আগে একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান ৬ দিন আগে আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ! মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব… ৪ নভেম্বর, ২০২৬ জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও … ৩১ অক্টোবর, ২০২৬ বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়? রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ… ৩১ অক্টোবর, ২০২৬ পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ… ৩০ অক্টোবর, ২০২৬ সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু… ৩০ অক্টোবর, ২০২৬ কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না? অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম … ২৭ অক্টোবর, ২০২৬ শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্… ২৭ অক্টোবর, ২০২৬ যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক … ২৬ অক্টোবর, ২০২৬