লারিজানিকে হত্যায় ইরানের নেতৃত্ব ভাঙবে না -পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
, ২৯ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ আশির, ১৩৯৩ শামসী সন , ১৯ মার্চ, ২০২৬ খ্রি:, ০৫ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানিকে হত্যার ঘটনায় দেশটির নেতৃত্বে মারাত্মক ধাক্কা লাগবে না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। গতকাল বুধবার (১৮ মার্চ) আল-জাজিরাতে প্রকাশিত এক সাক্ষাৎকারে এই কথা বলতে শোনা যায় আরাগচিকে।
সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও সন্ত্রাসী ইসরায়েল এখনো বুঝতে পারেনি যে ইরানের সরকার কোনো একক ব্যক্তির ওপর নির্ভরশীল নয়।
তিনি বলেন, আমি জানি না কেন যুক্তরাষ্ট্র ও সন্ত্রাসী ইসরায়েল এখনো এই বিষয়টি বুঝতে পারেনি যে, ইরানের একটি শক্তিশালী রাজনৈতিক কাঠামো রয়েছে। এখানে সুপ্রতিষ্ঠিত রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান বিদ্যমান ও একজন ব্যক্তির উপস্থিতি বা অনুপস্থিতি এই কাঠামোর ওপর প্রভাব ফেলে না।
আরাগচি বলেন, অবশ্যই ব্যক্তিরা প্রভাবশীল ও প্রত্যেকে তাদের নিজ নিজ ভূমিকা পালন করেন। কেউ ভালো, কেউ কম ভালো, কেউ কম গুরুত্বপূর্ণ’; কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো- ইরানের রাজনৈতিক ব্যবস্থা একটি অত্যন্ত শক্তিশালী কাঠামো।
তিনি ইঙ্গিত দেন দেশটির সর্বোচ্চ নেতাকে হত্যার মতো এত বড় জাতীয় ক্ষতির পরও সব ‘ব্যবস্থা চালু ছিলো।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, খামেনির চেয়ে গুরুত্বপূর্ণ আর কেউ ছিলেন না। সেই নেতাও শহীদ হয়েছেন, তবুও ‘ব্যবস্থা’ তার কাজ চালিয়ে গেছে ও সঙ্গে সঙ্গে বিকল্প নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে। যদি অন্য কেউ শহীদ হন, তখনও একই পরিস্থিতি হবে।
তিনি যোগ করেন, যদি কোনো সময় পররাষ্ট্রমন্ত্রীও (নিজের দিকে ইঙ্গিত দিয়ে বলেন) শহীদ হন, শেষ পর্যন্ত অন্য কেউ এসে সেই দায়িত্ব গ্রহণ করবে।
৬৭ বছর বয়সী লারিজানি, নিহত খামেনি এবং তার ছেলে ও উত্তরসূরি মোজতবা খামেনির ঘনিষ্ঠ ছিলেন। গত সোমবার (১৬ মার্চ) রাতে এক হামলায় লারিজানি নিহত হন। এই ঘটনা যুদ্ধ শুরুর ১৯ দিনের মধ্যে তেহরানের নেতৃত্বে সবচেয়ে জ্যেষ্ঠ ব্যক্তির অপসারণ হিসেবে বিবেচিত হচ্ছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম গত মঙ্গলবার (১৭ মার্চ) আরও নিশ্চিত করেছে, আইআরজিসি অধীন প্যারামিলিটারি বাহিনী বাসিজের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা সোলেইমানিও ‘আমেরিকান-জায়নবাদী শত্রুর’ হামলায় নিহত হয়েছেন। সূত্র: আল-জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












