লামিয়ার আত্মহননের দায়ে উপদেষ্টাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত -মঞ্জু
জুলাই গণঅভ্যুত্থানে ঢাকায় পুলিশের গুলিতে নিহত পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম উদ্দিনের মেয়ে লামিয়ার আত্মহননের দায়ে অন্তর্র্বতী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
গত রোববার এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এ মন্তব্য করেন তিনি।
মঞ্জু বলেন, লামিয়ার আত্মহননের দায় থেকে আমরা কেউ মুক্ত নয়। এর দায় আমাদের সবার। অবহেলা ও উপেক্ষার জন্য উপদেষ্টাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।