লাগামহীন অপরাধের বিরুদ্ধে ইউএপি শিক্ষার্থীদের মানববন্ধন
দেশে ক্রমবর্ধমান অপরাধ প্রবণতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) শিক্ষার্থীরা। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, দেশজুড়ে ছিনতাই, ধারালো অস্ত্রের হামলা, ধর্ষণ ও ডাকাতির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। রাস্তায় চলাচল, গণপরিবহনে যাতায়াত কোনোকিছুই এখন আর নিরাপদ নয়। এমনকি দিনের আলোতেও নাগরিকদের ভয় নিয়ে চলতে হচ্ছে।
শিক্ষার্থীরা দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দোষীদের গ্রেফতার ও যথাযথ বিচারের দাবি জানান। তাদের এ কর্মসূচিতে সাধারণ মানুষও সংহতি প্রকাশ করেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।