সম্পাদকীয়-১
লাখ লাখ মটর আমদানী করে দিলেন, লাখ লাখ পার্টস কিনতে দিলেন, হাজার হাজার ওয়ার্কশপ হতে দিলেন, লাখ লাখ অটো রিকশা তৈরি করতে দিলেন, চার্জের কারেন্ট দিলেন, রাস্তায় নামতে দিলেন, অনেকে ঋণ করে অটো রিকশা কিনেছে তাও জানলেন এখন ইচ্ছে হলো আর অটো রিকশা বন্ধ করে দিলেন? দিচ্ছেনা? দিবেনা? এই স্বৈরাচারিতা আর স্বেচ্ছাচারিতা এবং দায়িত্বহীনতা ও দায়বদ্ধতাহীণতার সরকার ব্যবস্থা চলবেনা, চলতে পারে না।
, ১৮ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৮ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ১৭ মে, ২০২৫ খ্রি:, ৪ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
অটো রিকশা চালকরা জানিয়েছেন, জালিম সরকার বিরোধী আন্দোলনে ৮০ শতাংশ রিকশাচালক শিক্ষার্থীদের পক্ষে ছিল। অথচ বর্তমান সরকার তাদেরই বিরুদ্ধে নিপীড়ন চালাচ্ছে। তাদের অটো রিকশা বন্ধ করে দিচ্ছে। রিকশাচালক মুসা জানান, আমি তো এই অটো কিনেছি ঋণ করে। সরকার হঠাৎ কেন বন্ধ করবে? আমি ঋণ কীভাবে শোধ করবো? সরকার তো আগে ছয় মাস বা একবছর সময় দিবে! সরকার আগে গোড়ায় হাত দিক। মোটর আমদানি বন্ধ করুক।
অটোরিকশাকে কেন্দ্র করে তৈরি হয়েছে আরও নানা খাত। ব্যাটারি চার্জের জন্য গ্যারেজ বা রিকশা মেরামত ও যন্ত্রাংশ বিক্রির দোকান। সব মিলে এই খাতকে ঘিরে গেলো কয়েক বছরে নীরবেই গড়ে উঠেছে লাখো মানুষের কর্মসংস্থান।
রাস্তার পাশে ছোট্ট দোকান থেকে শুরু করে বাড়ির গ্যারেজ-বিভিন্ন স্থানে ছোট-বড় বিভিন্ন আকারের ওয়ার্কশপ থেকে অটো রিকশা তৈরি হচ্ছে।
রাজধানী ঢাকায় ১২ লাখেরও বেশি ব্যাটারিচালিত অটো রিকশা চলছে, যার বেশিরভাগই চালকদের জীবন-জীবিকার অন্যতম প্রধান উৎস।
অটো রিকশা অভিযান বন্ধে অভিজ্ঞমহল প্রশ্ন ছুড়ে দিয়েছেন-
১. সরকার কেন রাজধানীতে বার বার ব্যাটারিচালিত অটো রিকশা বন্ধের আবার চালু রাখার সিদ্ধান্ত নেয়?
২. যেসব পায়ে চালিত রিকশার রূপান্তর ঘটিয়ে এরইমধ্যে অটো রিকশা বানানো হয়েছে, সেগুলোর ভবিষ্যৎ কী?
৩. যদি অটো রিকশাকে এখন অবৈধ বলে এগুলো নিষিদ্ধ করা হয়, তাহলে হাজার হাজার রিকশা প্রশাসনের চোখের সামনে কী করে অটো রিকশায় পরিণত হলো এবং এতদিন এগুলো কেন রাস্তায় চললো?
৪. অটো রিকশার কারণে এখন পায়েচালিত রিকশার সংখ্যা রাজধানী তো বটেই, সারা দেশেই কমে গেছে। সুতরাং হঠাৎ করে অটো রিকশা বন্ধ করে দিলে রাস্তায় যে যানবাহনের তীব্র সংকট হবে এবং তার ফলে যে জনভোগান্তি হবে, সেটির প্রতিকার কি একবারও ভেবে দেখছে?
৫. রিকশার বিকল্প হিসেবে তৈরি হয়েছে অটো রিকশা। এখন অটো রিকশা বন্ধ করে দিলে তার বিকল্প কী?
প্রসঙ্গত মনে রাখতে হবে পৃথিবীর বুকে বাংলাদেশ একটি ইউনিক রাষ্ট্র। ছোট্ট আয়তনের একটা দেশে ৪০ কোটির বেশি মানুষ বসবাস করে। যে দেশের রাজধানীতেই বসবাস করে ৩ কোটি মানুষ। পৃথিবীর অধিকাংশ দেশের পুরো জনপদেই এত লোক থাকে না। সুতরাং সিঙ্গাপুর, নিউইয়র্ক, লন্ডন, অসলো শহরের ট্রাফিক সিস্টেমে ঢাকা শহর চলবে না। এখানের পরিকল্পনা হতে হবে ঢাকার মতো করেই।
বাংলাদেশের সমস্যার সমাধান খুঁজতে হবে বাংলাদেশের মতো করে। সিঙ্গাপুর, নিউইয়র্ক, লন্ডনের অভিজ্ঞতা নিয়ে এই শহরের ট্রান্সপোর্ট পরিকল্পনা প্রণয়নের সুযোগ নেই। ঢাকাকে অনেক দিন ধরেই ধনী লোকের শহরে পরিণত করার চেষ্ট আছে। যার অংশ হিসেবে ধারাবাহিকভাবে অনেক সড়কে আনা রিকশা নিষিদ্ধ করা হয়েছে। বৈষম্য বিরোধী চেতনায় কোনও সড়ককে ভিআইপি ঘোষণা করে সেখানে রিকশা বন্ধ করার সুযোগ নেই। বরং এগুলোকে শৃঙ্খলায় আনতে হবে। বেপরোয়া চালানো বন্ধ করতে হবে। সরকারি উদ্যোগে তাদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করা যেতে পারে। কোন এলাকায় কী পরিমাণ রিকশা দরকার তার একটা তালিকা করে এর চেয়ে বেশি পরিমাণ রিকশা যাতে রাস্তায় না নামে সেই ব্যবস্থা করতে হবে। সেজন্য অটো রিকশাগুলোকে লাইসেন্সের আওতায় আনতে হবে। মনিটরিং জোরদার করতে হবে। ট্রাফিক পুলিশ এবং স্থানীয় রাজনৈতিক মাস্তানরা যাতে এগুলো থেকে অবৈধ সুবিধা নিতে না পারে, সেটি নিশ্চিত করতে হবে। সর্বোপরি, বিকল্প ঠিক না করে কোনোভাবেই অটো রিকশা বন্ধ করে রাস্তায় জনদুর্ভোগ তৈরি করা যাবে না।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিশুর দেহে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্সের ভয়ানক উপস্থিতি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শীতের সবজি, গ্রীষ্মের ফল, ফসল এখন বর্ষায় অকল্পনীয় বাম্পার ফলন হয়
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুস সাবি’ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! পাশাপাশি আখাছছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ উনার সম্মানিত আ’দাদ শরীফ। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তেরো হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাধারণ প্রসব প্রক্রিয়ায় সরকারের শুভবুদ্ধি তখন শুদ্ধ হবে যখন সিজার সিন্ডিকেটকে সরকার শক্ত হাতে নির্মূল করতে পারবে
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬০ হাজার কোটিতেও ঢুকছে বন্যার পানি বছরে ক্ষয়ক্ষতি প্রায় ২০ হাজার কোটি টাকা
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্ষুদ্র ও কুটির শিল্পের রফতানির সম্ভাবনার সব বাধা দূর করে সোনালী সমৃদ্ধি এনে সর্বনাশা ঋণের খপ্পর থেকে দেশকে বাচাতে সরকারকে সক্রিয় হতে হবে।
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সব সরকারের আমলেই নেয়া পানিবদ্ধতা নিরসনের সব টাকা পানিতেই যায়।
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-ইন্দোনেশিয়ার হালাল পণ্যের বাণিজ্য সম্প্রসারণে সর্বোচ্চ সাড়া দিতে হবে
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চায়ের কাঙ্খিত উৎপাদন বৃদ্ধিতে অন্য সব ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সমতলেও চায়ের উৎপাদন বৃদ্ধি করতে হবে।
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিন্তু বর্তমান সরকার জনগণের মালিকানা থেকে অন্যায্যভাবে সেবককে বাড়তি অর্থ দিচ্ছে। বেতন-ভাতা বাড়াচ্ছে ১৪০%। এই বৈষম্য ও অন্যায় সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বিরোধী।
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












