লন্ডনে সম্পত্তি বিক্রি- ব্যস্ত শেখ হাসিনার ঘনিষ্ঠরা
, ২৬ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ ছানী, ১৩৯৩ শামসী সন , ২২ জুলাই, ২০২৫ খ্রি:, ০৮ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সাবেক শাসকগোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে বিদেশে বিপুল পরিমাণ সম্পদ পাচার ও বিনিয়োগের অভিযোগ সামনে আসছে।
ব্রিটেনের জাতীয় অপরাধ দমন সংস্থা (এনসিএ)-যা অনেকেই ‘ব্রিটেনের এফবিআই’ হিসেবে অভিহিত করেন- গত মে মাসে বাংলাদেশের প্রভাবশালী রহমান পরিবারের ৯০ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ জব্দ করে। তার মাত্র তিন সপ্তাহ পর জব্দ করা হয় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ১৭০ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি, যিনি শেখ হাসিনার মন্ত্রিসভায় দায়িত্ব পালনকালে ৩০০টিরও বেশি ব্রিটিশ ফ্লাট, অ্যাপার্টমেন্ট ও টাউনহাউসের মালিক হন।
এরপর থেকেই লন্ডনের জমকালো নাইটসব্রিজ কিংবা সারের ব্যক্তিগত রোডের দৃষ্টিনন্দন বাড়িগুলো তদন্তে উঠে আসতে শুরু করে, আর প্রশ্ন উঠতে থাকে-কিভাবে এসব ব্যক্তি এখনো ব্রিটেনে অবাধে সম্পদ লেনদেন করতে পারছে?
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর যুক্তরাজ্যে অবস্থানকালে এই লেনদেন ঠেকাতে আরও নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান। তিনি বলেন, ‘আমরা নিশ্চিত, তারা সম্পদ বিক্রি করে দিচ্ছেন। যুক্তরাজ্য যেন দ্রুত আরও সম্পদ জব্দ করে।’
বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আবদুল মোমেনও একই আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে কয়েকজন বাংলাদেশির সম্পত্তি জব্দের অনুরোধ পাঠানো হয়েছে বলে জানা গেছে।
তদন্তে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন সোবহান পরিবারের নামও উঠে এসেছে। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের মালিকানায় থাকা নাইটসব্রিজের একটি চারতলা বাড়ি ২০২৩ সালের এপ্রিলে বিনামূল্যে স্থানান্তর করা হয় ‘ব্রুকভিউ হাইটস লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের নামে। এই কোম্পানির পরিচালক একসময় সোবহান পরিবারের পক্ষে কাজ করতেন। পরবর্তীকালে বাড়িটি ৭.৩৫ মিলিয়ন পাউন্ডে বিক্রি হয় এক অজ্ঞাত হিসাবরক্ষকের মালিকানাধীন কোম্পানির কাছে।
সায়েমের ভাই শাফিয়াত সোবহান সানভীরের নামেও দুটি লেনদেনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে একটি সারের ভার্জিনিয়া ওয়াটারে অবস্থিত, যার মূল্য প্রায় ৮ মিলিয়ন পাউন্ড। সোবহান পরিবারের একজন সদস্য এক বিবৃতিতে বলেন, ‘আমরা সব অভিযোগ অস্বীকার করছি এবং যথাযথ আইনি উপায়ে এসব অভিযোগের মোকাবিলা করবো।’
সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান সম্প্রতি লন্ডনের রিজেন্টস পার্কের পাশে অবস্থিত ১০ মিলিয়ন পাউন্ড মূল্যের একটি বাড়ি বিক্রি করেন। পাশাপাশি আরও তিনটি সম্পত্তির রিফাইন্যান্সিংয়ের আবেদন জমা পড়েছে। তার আইনজীবীরা দাবি করছেন, এসব সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত ২০২৩ সালেই নেওয়া হয়েছিলো এবং জব্দের কোনো যৌক্তিকতা নেই।
রহমান পরিবারের দিকেও সন্দেহের তীর। বেক্সিমকো গ্রুপের কর্নধার সালমান এফ রহমানের ছেলে আহমেদ সায়ান রহমান এবং ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমানের মালিকানাধীন লন্ডনের গ্রোসভেনর স্কয়ারে একটি ৩৫ মিলিয়ন পাউন্ডের অ্যাপার্টমেন্টসহ আরও কিছু সম্পত্তি সম্প্রতি জব্দ করেছে এনসিএ।
তাদের আইনজীবীরা বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা কাজে লাগিয়ে অনেকের বিরুদ্ধেই এখন অভিযোগ তোলা হচ্ছে। আমরা তদন্তে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।’
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলছে, যুক্তরাজ্যে এসব সম্পদ কেনা, বিক্রি ও হস্তান্তরের সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবী ও পরামর্শকদের ভূমিকা গভীরভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন। প্রতিষ্ঠানটি বলেছে, সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখলে সংশ্লিষ্টদের তা অবিলম্বে পুলিশকে জানানো উচিত। না হলে এই সম্পদ আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় হারিয়ে যেতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীমান্তে বিজিবির বাধায় ৩ জনকে ফেরত, মধ্যরাতে আরও ৬ জনের পুশইন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধনের দাবিতে মানববন্ধন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারতীয় খাসিয়াদের গুলিতে সিলেটের যুবক নিহত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একাধিক অনৈতিক সম্পর্কের জেরে বাবা-মা’র হাতেই খুন হয় মেয়ে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চিকিৎসকের হাসিমুখে কথা বলা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে -স্বাস্থ্যমন্ত্রী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না -রুমিন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরে আসুন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যতের বিনিয়োগ -ভূমিমন্ত্রী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিলো না শেখ মুজিবের, তাই স্বাধীনতার ঘোষণা দেননি’
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বদলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, যেসব পরিবর্তন আসছে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












