লন্ডনে কর্মহীন ৪০ শতাংশ বাংলাদেশি ও পাকিস্তানি
, ২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
ব্রিটেনে গত এক দশকের মধ্যে এবারই সর্বোচ্চসংখ্যক শিশু এমন পরিবারে বড় হচ্ছে যেখানে কোনও প্রাপ্তবয়স্ক সদস্যের কর্মসংস্থান নেই। এদিকে, পরিসংখ্যানে দেখা গেছে, লন্ডনে বসবাসরত কর্মক্ষম পাকিস্তানি ও বাংলাদেশি নাগরিকদের প্রায় ৩৯.৫ শতাংশই বর্তমানে কর্মহীন। রাজধানীতে অন্য যে কোনও জাতিগোষ্ঠীর তুলনায় এই হার সর্বোচ্চ।
দেশটির জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের (অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস বা ওএনএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রায় ১৫ লাখ ২০ হাজার শিশু এবারের বড়দিন কাটিয়েছে উপার্জনবিহীন পরিবারে- যা গত বছরের তুলনায় প্রায় দেড় লাখ বেশি। ১১ বছরের মধ্যে এই হার এবারই সর্বোচ্চ, যা ব্রিটেনের অভ্যন্তরীণ শ্রমবাজারের নাজুক অবস্থাকে প্রতিফলিত করছে।
সরকারি তথ্য বিশ্লেষণ করলে ব্রিটেনের কর্মসংস্থান চিত্রে এক চরম জাতিগত পার্থক্য পরিলক্ষিত হয়। জাতীয় পর্যায়ে বেকারত্বের হার ৫.১ শতাংশ হলেও জাতিসত্তা ভিত্তিতে এই হারে ব্যাপক পার্থক্য রয়েছে। যেখানে শ্বেতাঙ্গদের মধ্যে বেকারত্বের হার মাত্র ৪.৩ শতাংশ, সেখানে কৃষ্ণাঙ্গ ও এশীয় জনগোষ্ঠীর ক্ষেত্রে এই হার দ্বিগুণ- প্রায় ৮.৮ শতাংশ। এর মধ্যে পাকিস্তানি এবং বাংলাদেশি কমিউনিটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
লন্ডনের ক্ষেত্রে এই পার্থক্য আরও প্রকট। যেখানে ২০.৭ শতাংশ শ্বেতাঙ্গ কর্মহীন, সেখানে প্রায় ৪০ শতাংশ দক্ষিণ এশীয় বাসিন্দা আয়ের কোনও উৎস ছাড়াই দিন কাটাচ্ছেন।
ভৌগোলিক প্রেক্ষাপটে লন্ডন এখন বেকারত্ব সংকটের কেন্দ্রে। ২০২৫ সালের শেষ প্রান্তিকে লন্ডনের বেকারত্বের হার ৬.৮ শতাংশে পৌঁছেছে, যা জাতীয় গড়ের চেয়ে অনেক বেশি। বিশেষ করে লন্ডনের হসপিটালিটি (আতিথেয়তা) এবং খুচরা বিক্রয় খাতের ওপর নির্ভরশীলতা শহরটিকে সংকটে ফেলেছে। সরকারের নতুন ঘোষিত ন্যাশনাল ইন্স্যুরেন্স বৃদ্ধি এবং ন্যূনতম মজুরি বৃদ্ধির সিদ্ধান্তের ফলে অনেক প্রতিষ্ঠান নতুন কর্মী নিয়োগ বন্ধ করে দিয়েছে অথবা কর্মী ছাঁটাই করছে।
ব্রিটেনের অর্থনীতির জন্য এর প্রভাব সুদূরপ্রসারী। দেশটিতে বর্তমানে উপার্জনহীন পরিবারের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে গেছে। এর পেছনে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে দীর্ঘমেয়াদী অসুস্থতা বা শারীরিক অক্ষমতা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫৬৮ টিন ভেজাল গুড় জব্দ, লাখ টাকা জরিমানা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রেন থেকে ৭৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যমুনা সেতুতে একদিনে পৌনে ৩ কোটি টাকার টোল আদায়
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ঋণগ্রস্ত রিকশা চালকের আত্মহত্যা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সিসি ক্যামেরা ফাঁকি দিয়ে আইজিপির বাড়িতে চুরি!
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিএনপিকে ভোট না দিলেও যোগ্য হলে সরকারের সহায়তা পাবে -ইশরাক
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সন্দেহজনক চলাচলে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানি সংকট নিরসনে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে -সেতুমন্ত্রী
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লঞ্চের নির্ধারিত ভাড়া থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)