ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঘন কুয়াশায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ভাইবোনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকাল সাড়ে ৭টার দিকে ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকালে মিজানুরকে উন্নত চিকিৎসার জন্য স্ত্রী ও শ্যালক অ্যাম্বুলেন্সযোগে যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে মুনসরাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন দুজন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।