র্যাগিংয়ের পরিবর্তে গ্রুমিং প্রোগ্রাম, মাভাবিপ্রবি উপাচার্যের ব্যতিক্রমী উদ্যোগ
, ২৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৫ জুলাই, ২০২৬ খ্রি:, ৩১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। নতুন পরিবেশ, নিয়ম-কানুন ও ক্যাম্পাস সংস্কৃতির সঙ্গে খাপ খাইয়ে নিতে শুরুতে অনেকেরই কিছুটা অসুবিধা হয়। এই পরিস্থিতিকে পুঁজি করে প্রতি বছর কিছু অসচেতন সিনিয়র শিক্ষার্থী র্যাগিংয়ের মতো অমানবিক ও দণ্ডনীয় কর্মকাণ্ডকে নতুনদের সঙ্গে পরিচিতি ও শিষ্টাচার শেখানোর মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা করে। অথচ র্যাগিং ছাড়াও একটি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বন্ধুত্বপূর্ণ ও ইতিবাচক পরিবেশে বিশ্ববিদ্যালয় জীবনের সঙ্গে পরিচিত করে তোলা সম্ভব।
এ বাস্তবতাকে সামনে রেখে র্যাগিংয়ের বিকল্প হিসেবে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। এর অংশ হিসেবে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের জন্য আগামী ১৮ থেকে ২১ জুলাই পর্যন্ত চার দিনব্যাপী গ্রুমিং প্রোগ্রাম আয়োজন করা হয়েছে।
এ বিষয়ে মাভাবিপ্রবি উপাচার্য জানান, এ প্রোগ্রামের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের আগামী চার বছরের বিশ্ববিদ্যালয় জীবনের করণীয়, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক, সিনিয়র-জুনিয়র যোগাযোগ, কার্যকর পড়াশোনার কৌশল, আবাসন, শিষ্টাচার এবং ক্যাম্পাস জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বাস্তবসম্মত দিকনির্দেশনা দেয়া হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা শুরু থেকেই সঠিক দিকনির্দেশনা পেয়ে একটি সুন্দর ও সফল বিশ্ববিদ্যালয় জীবন গড়ে তুলতে পারবে বলেও জানান তিনি।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগ ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। অনেক শিক্ষার্থী এটিকে র্যাগিংমুক্ত, নিরাপদ ও মানবিক ক্যাম্পাস গড়ে তোলার ক্ষেত্রে সময়োপযোগী এবং প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সরকারি হাসপাতালের ১ কিলোমিটারে বেসরকারি হাসপাতাল নয়
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
-কোটি কোটি কণ্ঠে বিশ্বজুড়ে পবিত্র মীলাদ শরীফ পাঠ -দেশের সকল জেলা, থানা ও শহরেও অনুরূপ আয়োজন -রাজধানীর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আলোচনা মজলিস ও তাবারুক বিতরণ -পশু জবেহের মাধ্যমে বিশেষ আক্বীক্বাহ মুবারক
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভুয়া তথ্যের বিস্তারে ভারতীয় গণমাধ্যম নিয়ে প্রশ্ন বাড়ছেই
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সরকারের কাছে চাইলাম সার, খাওয়াইলো জেলের ভাত’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১ হাজার টাকার নোট বাতিলে আইনি নোটিশ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৪০০ মুসলিম পরিবারের বাড়ি ভেঙে আদানির বিদ্যুৎকেন্দ্র নির্মাণ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাসে ১০ টাকার ভাড়া ২০, ২০ টাকার ভাড়া ৩০ টাকা আদায়
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা সন্ত্রাসী নই, সন্ত্রাসবাদের শিকার: ইরানের প্রেসিডেন্ট
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় চালকের আসনে থাকা কিশোর গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কারাগারে থেকেও শিক্ষা ছুটির নামে বেতন তুলতেন প্রভাষক, আছে প্রতারণার মামলাও
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)