১ হাজার টাকার নোট বাতিলে আইনি নোটিশ
, ১২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ রবি, ১৩৯৪ শামসী সন , ২৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৯ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের অর্থনীতিকে মূল্যস্ফীতির কবল থেকে রক্ষা করতে স্বর্ণ, রৌপ্য ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়া খেয়ালখুশিমতো টাকা ছাপানো বন্ধ এবং কালোটাকা প্রতিরোধে অবিলম্বে ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান জনস্বার্থে এই আইনি নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এই নোটিশের প্রাপক করা হয়েছে।
নোটিশে বলা হয়, অর্থনীতি ও মুদ্রানীতির নিয়ম অনুযায়ী নতুন টাকা ছাপানোর বিপরীতে সমপরিমাণ স্বর্ণ, রৌপ্য বা বৈদেশিক মুদ্রার রিজার্ভ থাকা বাধ্যতামূলক। কিন্তু এই নিয়মের তোয়াক্কা না করে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ ছাড়াই কৃত্রিমভাবে টাকা ছাপিয়ে সরবরাহ করছে। এর ফলে টাকার ক্রয়ক্ষমতা কমে গিয়ে বাজারে লাগামহীন মূল্যস্ফীতি তৈরি হচ্ছে।
মূল্যস্ফীতির কারণে সাধারণ ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার খরচ মেটানোর সামর্থ্য নষ্ট হচ্ছে। সংবিধানে বর্ণিত মর্যাদাপূর্ণভাবে বেঁচে থাকার অধিকারের সঙ্গে এই অর্থনৈতিক সংকট সাংঘর্ষিক বলে নোটিশে উল্লেখ করা হয়।
সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেনে ১০০০ টাকার মতো বড় নোটের প্রয়োজন হয় না উল্লেখ করে বলা হয়, দুর্নীতিবাজ ও অপরাধীরা কালোটাকা লুকিয়ে রাখতে এই নোট বেশি ব্যবহার করছে। প্রতিবেশী দেশ ভারতের উদাহরণ দিয়ে বলা হয়, কালোটাকা উৎপাটন করতে ১০০০ টাকার নোট বাতিল করা এখন সময়ের দাবি।
আগামী ১৫ দিনের মধ্যে রিজার্ভ ছাড়া টাকা ছাপানো সম্পূর্ণ বন্ধ এবং ১০০০ টাকার নোট বাতিলের বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে নোটিশে। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে এ বিষয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হবে বলেও জানানো হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সরকারি হাসপাতালের ১ কিলোমিটারে বেসরকারি হাসপাতাল নয়
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
-কোটি কোটি কণ্ঠে বিশ্বজুড়ে পবিত্র মীলাদ শরীফ পাঠ -দেশের সকল জেলা, থানা ও শহরেও অনুরূপ আয়োজন -রাজধানীর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আলোচনা মজলিস ও তাবারুক বিতরণ -পশু জবেহের মাধ্যমে বিশেষ আক্বীক্বাহ মুবারক
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভুয়া তথ্যের বিস্তারে ভারতীয় গণমাধ্যম নিয়ে প্রশ্ন বাড়ছেই
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সরকারের কাছে চাইলাম সার, খাওয়াইলো জেলের ভাত’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৪০০ মুসলিম পরিবারের বাড়ি ভেঙে আদানির বিদ্যুৎকেন্দ্র নির্মাণ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাসে ১০ টাকার ভাড়া ২০, ২০ টাকার ভাড়া ৩০ টাকা আদায়
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা সন্ত্রাসী নই, সন্ত্রাসবাদের শিকার: ইরানের প্রেসিডেন্ট
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় চালকের আসনে থাকা কিশোর গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কারাগারে থেকেও শিক্ষা ছুটির নামে বেতন তুলতেন প্রভাষক, আছে প্রতারণার মামলাও
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম মহাসচিব হলেন পাকিস্তানের অবসরপ্রাপ্ত জেনারেল
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)