বাসে ১০ টাকার ভাড়া ২০, ২০ টাকার ভাড়া ৩০ টাকা আদায়
, ১২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ রবি, ১৩৯৪ শামসী সন , ২৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৯ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
জ্বালানি তেলের দাম বাড়ানোর পর রাজধানীর বিভিন্ন পথে যাত্রীদের কাছ থেকে আগের চেয়ে ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। যাত্রীদের ভাষ্য, ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ২০ টাকা, ২০ টাকার ভাড়া ৩০ টাকা।
সাভার থেকে টেকনিক্যাল পর্যন্ত নিয়মিত যাতায়াত করেন আহমেদ। তিনি বলেন, আগে এ পথে ২০ টাকা ভাড়া নেওয়া হলেও এখন ৩০ টাকা নেওয়া হচ্ছে। অর্থাৎ এক ধাক্কায় ভাড়া বেড়েছে ৫০ শতাংশ। ইসলামপুর যেতে আগে ৬০ টাকা দিতে হলেও এখন ৮০ টাকা নেওয়া হচ্ছে। গত দুই দিন ধরে তেলের দাম বাড়ার কথা বলে এভাবে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে।
বলিয়াপুর থেকে প্রতিদিন কোরিয়ার টেকনিক্যাল মোড়ে আসেন শিক্ষার্থী আশফাক রহমান। তিনি বলেন, আগে ১০ টাকা ভাড়া নেওয়া হলেও আজ ২০ টাকা নেওয়া হয়েছে। চালকেরা জ্বালানি তেলের দাম বাড়ার কারণ দেখিয়ে বাড়তি ভাড়া নিচ্ছেন। আমরা স্টুডেন্ট ও গরিব মানুষ। এখানে পড়তে আসি। এখন যদি এভাবে ভাড়া বেড়ে যায়, আমরা কীভাবে চলব? তেলের দাম বৃদ্ধি মানুষের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এভাবে তো কোথাও তেলের দাম বাড়ে না।
যাত্রীদের অভিযোগের হিসাবেও বাড়তি ভাড়ার চিত্রটি স্পষ্ট। ১০ টাকা থেকে ২০ টাকা হলে ভাড়া বেড়ে যায় ১০০ শতাংশ। ২০ টাকা থেকে ৩০ টাকা হলে বাড়ে ৫০ শতাংশ। আর ৬০ টাকা থেকে ৮০ টাকা হলে ভাড়া বাড়ে ৩৩ শতাংশের বেশি। অর্থাৎ, সরকারি নতুন ভাড়া কার্যকর হওয়ার আগেই কোনো কোনো রুটে যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত পুরোনো ভাড়ার চেয়ে উল্লেখযোগ্য হারে বেশি টাকা নেওয়া হচ্ছে।
তবে পুরো বিষয়টি অস্বীকার করেছেন বাসচালকেরা। শুভযাত্রা পরিবহনের চালক তুহিন মিয়া বলেন, আমাদের ভাড়া বাড়েনি। কিন্তু তেলের দাম বাড়ায় আপ-ডাউন ট্রিপে আমাদের তেল কিনতে ২ হাজার টাকা বেশি লাগছে। আমাদের আপ-ডাউন ট্রিপে ৫০ লিটারের মতো তেল লাগে। আমরা বাড়তি ভাড়া নিচ্ছি না। বাড়তি ভাড়া চাইলে গেঞ্জাম সৃষ্টি হয়। সরকার যদি সিদ্ধান্ত দেয়, আমরা বাড়াব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সরকারি হাসপাতালের ১ কিলোমিটারে বেসরকারি হাসপাতাল নয়
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
-কোটি কোটি কণ্ঠে বিশ্বজুড়ে পবিত্র মীলাদ শরীফ পাঠ -দেশের সকল জেলা, থানা ও শহরেও অনুরূপ আয়োজন -রাজধানীর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আলোচনা মজলিস ও তাবারুক বিতরণ -পশু জবেহের মাধ্যমে বিশেষ আক্বীক্বাহ মুবারক
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভুয়া তথ্যের বিস্তারে ভারতীয় গণমাধ্যম নিয়ে প্রশ্ন বাড়ছেই
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সরকারের কাছে চাইলাম সার, খাওয়াইলো জেলের ভাত’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১ হাজার টাকার নোট বাতিলে আইনি নোটিশ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৪০০ মুসলিম পরিবারের বাড়ি ভেঙে আদানির বিদ্যুৎকেন্দ্র নির্মাণ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা সন্ত্রাসী নই, সন্ত্রাসবাদের শিকার: ইরানের প্রেসিডেন্ট
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় চালকের আসনে থাকা কিশোর গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কারাগারে থেকেও শিক্ষা ছুটির নামে বেতন তুলতেন প্রভাষক, আছে প্রতারণার মামলাও
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম মহাসচিব হলেন পাকিস্তানের অবসরপ্রাপ্ত জেনারেল
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)