ভুয়া তথ্যের বিস্তারে ভারতীয় গণমাধ্যম নিয়ে প্রশ্ন বাড়ছেই
, ১২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ রবি, ১৩৯৪ শামসী সন , ২৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৯ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
অনলাইনে ভুয়া তথ্য ও অপতথ্যের বিস্তার নিয়ে ভারতকে ঘিরে কয়েক বছর ধরেই উদ্বেগ রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক জরিপে দেশটির নাগরিকদের অনলাইনে ভুয়া তথ্যের মুখোমুখি হওয়ার হার তুলনামূলকভাবে বেশি দেখা গেছে।
সাম্প্রতিক সময়ে ভারতীয় মূলধারার কিছু গণমাধ্যমের বিরুদ্ধেও বাংলাদেশ ও পাকিস্তানকে ঘিরে ভুল, বিভ্রান্তিকর কিংবা যাচাই না করা তথ্য প্রচারের অভিযোগ ও প্রমাণ সামনে এসেছে।
২০১৯ সালে প্রকাশিত মাইক্রোসফটের ‘ডিজিটাল সিভিলিটি ইনডেক্স ২০১৮’-এর ভারতীয় তথ্য অনুযায়ী, জরিপে অংশ নেওয়া ৬৪ শতাংশ ভারতীয় জানিয়েছেন, তারা অনলাইনে ‘ফেক নিউজ’-এর মুখোমুখি হয়েছেন। বৈশ্বিক গড় ছিল ৫৭ শতাংশ। একই জরিপে ইন্টারনেটভিত্তিক প্রতারণামূলক তথ্য বা ‘হোক্স’-এর মুখোমুখি হওয়ার হার ভারতে ছিল ৫৪ শতাংশ, বৈশ্বিক গড় ৫০ শতাংশ। জরিপটি ২২টি দেশের অনলাইন ব্যবহারকারীদের নিয়ে করা হয়েছিল।
অর্থাৎ মাইক্রোসফটের ওই জরিপ থেকে ভারতকে ‘বিশ্বে সবচেয়ে বেশি ভুয়া খবর ছড়ানো দেশ’ বলা যায় না। বরং বলা যায়, জরিপে অংশ নেওয়া ভারতীয়দের মধ্যে অনলাইনে ভুয়া তথ্যের মুখোমুখি হওয়ার হার বৈশ্বিক গড়ের চেয়ে বেশি ছিল।
২০২৬ সালের ‘ডিজিটাল নিউজ রিপোর্ট’-এও ভারতের সংবাদপরিবেশ নিয়ে উদ্বেগের চিত্র পাওয়া যায়। রিউটার্স ইনস্টিটিউটের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের জরিপে অংশ নেওয়া ৫৮ শতাংশ মানুষ অনলাইনে ভুয়া খবর ও অপতথ্য নিয়ে উদ্বিগ্ন। একই প্রতিবেদনে দেখা যায়, ৩৯ শতাংশ ভারতীয় বলেছেন, তারা বেশির ভাগ সময়ের খবরকে বিশ্বাস করেন। তবে রিউটার্স ইনস্টিটিউট নিজেই সতর্ক করেছে, ভারতের নমুনাটি অন্যান্য অনেক দেশের মতো সম্পূর্ণ জাতীয় প্রতিনিধিত্বশীল নয়।
ভারতের সংবাদমাধ্যম নিয়ে সবচেয়ে নির্দিষ্ট তথ্য পাওয়া যায় বাংলাদেশের ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের বিশ্লেষণে। ২০২৪ সালে রিউমর স্ক্যানার অন্তত ১৪৮টি ভারত-উৎসভিত্তিক অপতথ্য শনাক্ত করেছিল। এর মধ্যে ৭২টি ভারতীয় সংবাদমাধ্যম ৩২টি ঘটনা বা বিষয়ে মোট ১৩৭টি প্রতিবেদন প্রকাশ করেছিল, যেগুলোতে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্যের প্রমাণ পাওয়া যায়। ওই ১৪৮টি ঘটনার মধ্যে ১১৫টি ছিল সাম্প্রদায়িক বিষয়সংক্রান্ত।
২০২৫ সালে সংখ্যাটি আরও বেড়েছে। রিউমর স্ক্যানারের বিশ্লেষণ অনুযায়ী, ভারতীয় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম মিলিয়ে বাংলাদেশকে নিয়ে অন্তত ১৫৫টি অপতথ্য শনাক্ত করা হয়। আগের বছরের তুলনায় এটি প্রায় ৫ শতাংশ বেশি। এর মধ্যে ৭৩টি ভারতীয় সংবাদমাধ্যম ৩৮টি ঘটনায় মোট ১৪০টি প্রতিবেদন প্রকাশ করে, যেগুলোতে ভুল বা বিভ্রান্তিকর তথ্যের প্রমাণ পাওয়া যায়।
২০২৫ সালের ১৫৫টি অপতথ্যের মধ্যে ৯১টিÑঅর্থাৎ প্রায় ৫৮ শতাংশÑছিল সাম্প্রদায়িক বিষয়ক। রিউমর স্ক্যানার বলেছে, ৩৩টি ঘটনায় মুসলিম ব্যক্তিকে মিথ্যাভাবে হিন্দু হিসেবে উপস্থাপন করা হয়েছে। পুরোনো ঘটনাকে নতুন বলে চালানো এবং বিনোদনের জন্য তৈরি স্ক্রিপ্টেড ভিডিওকে বাস্তব ঘটনা হিসেবে উপস্থাপনের ঘটনাও শনাক্ত হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সরকারি হাসপাতালের ১ কিলোমিটারে বেসরকারি হাসপাতাল নয়
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
-কোটি কোটি কণ্ঠে বিশ্বজুড়ে পবিত্র মীলাদ শরীফ পাঠ -দেশের সকল জেলা, থানা ও শহরেও অনুরূপ আয়োজন -রাজধানীর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আলোচনা মজলিস ও তাবারুক বিতরণ -পশু জবেহের মাধ্যমে বিশেষ আক্বীক্বাহ মুবারক
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সরকারের কাছে চাইলাম সার, খাওয়াইলো জেলের ভাত’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১ হাজার টাকার নোট বাতিলে আইনি নোটিশ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৪০০ মুসলিম পরিবারের বাড়ি ভেঙে আদানির বিদ্যুৎকেন্দ্র নির্মাণ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাসে ১০ টাকার ভাড়া ২০, ২০ টাকার ভাড়া ৩০ টাকা আদায়
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা সন্ত্রাসী নই, সন্ত্রাসবাদের শিকার: ইরানের প্রেসিডেন্ট
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় চালকের আসনে থাকা কিশোর গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কারাগারে থেকেও শিক্ষা ছুটির নামে বেতন তুলতেন প্রভাষক, আছে প্রতারণার মামলাও
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম মহাসচিব হলেন পাকিস্তানের অবসরপ্রাপ্ত জেনারেল
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












