ভারত মুসলিমবিদ্বেষ:
১৪০০ মুসলিম পরিবারের বাড়ি ভেঙে আদানির বিদ্যুৎকেন্দ্র নির্মাণ
, ১২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ রবি, ১৩৯৪ শামসী সন , ২৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৯ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত গত রোববার ধুবড়ি জেলায় আদানি পাওয়ার লিমিটেডের একটি তাপবিদ্যুৎ প্রকল্পের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। যে জমিতে প্রকল্পটি নির্মাণ করা হবে, সেখানে ২০২৫ সালের জুলাইয়ে ১ হাজার ৪০০ মুসলিম পরিবারের বাড়িঘর ভেঙে দেওয়া হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রকল্পটি রাজস্ব সার্কেল চাপার অধীন চরুয়াবাখরা, চিরাকুটা-১ ও ২ এবং সন্তোষপুর গ্রামে অবস্থিত। ২০২৫ সালের জুলাইয়ে আসাম সরকার এসব গ্রামের প্রায় ১ হাজার ১৫৭ একর সরকারি জমিতে বসবাসকারী ১ হাজার ৪০০ জনের বেশি মুসলিম পরিবারের বাড়িঘর ভেঙে দেয়।
বিদ্যুৎ প্রকল্প তৈরির জন্য এসব উচ্ছেদ করা হয়। জমিটি রাজ্য সরকারের মালিকানাধীন আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডকে বরাদ্দ দেওয়া হয়েছিল। পরে কোম্পানিটি প্রকল্পের জন্য জমি আদানি পাওয়ার লিমিটেডকে বরাদ্দ দেয়। উচ্ছেদে প্রায় ১০ হাজার মুসলিম বাস্তুচ্যুত হন। তারা ওই এলাকায় অন্তত ৩০ থেকে ৪০ বছর ধরে বসবাস করে আসছিলেন।
উচ্ছেদের কারণে ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দা আবদুর রশিদ শেখ বলেন, আসাম সরকার ইতোমধ্যেই ‘জোরপূর্বক উচ্ছেদ অভিযান’ চালিয়ে প্রকল্পের জায়গাটি পরিষ্কার করেছে। এর ফলে ১ হাজার ৪০০ পরিবার বাড়িঘর ও পুনর্বাসন থেকে বঞ্চিত হয়েছে।
শেখ বলেন, ‘প্রায় ৩ হাজার ৫০০ বিঘা সরকারি জমি জোর করে নেওয়ার পাশাপাশি আরও ১ হাজার ৭০০ বিঘা জমি নেওয়া হয়েছে, যেখানে জমির মালিকানার দলিল থাকা মানুষজন বসবাস করতেন। জমির মালিকানার দলিল থাকা প্রায় ৫০ শতাংশ জমির মালিক এখনো ক্ষতিপূরণ পাননি, যদিও তাঁদের কাগজপত্র সম্পূর্ণ রয়েছে।’
জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের জন্য বাইজার আলগা গ্রামে ৩০০ বিঘা জমি বরাদ্দ দিয়েছিল। তাদের মালপত্র পরিবহনে সহায়তার জন্য এককালীন ৫০ হাজার রুপি ত্রাণ দেয়ার কথাও নির্ধারণ করা হয়েছিল। তবে কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, তারা ওই জায়গায় যেতে রাজি নন। কারণ জায়গাটি ব্রহ্মপুত্র নদের মাঝখানে অবস্থিত একটি নিচু নদীভাঙনপ্রবণ এলাকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সরকারি হাসপাতালের ১ কিলোমিটারে বেসরকারি হাসপাতাল নয়
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
-কোটি কোটি কণ্ঠে বিশ্বজুড়ে পবিত্র মীলাদ শরীফ পাঠ -দেশের সকল জেলা, থানা ও শহরেও অনুরূপ আয়োজন -রাজধানীর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আলোচনা মজলিস ও তাবারুক বিতরণ -পশু জবেহের মাধ্যমে বিশেষ আক্বীক্বাহ মুবারক
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভুয়া তথ্যের বিস্তারে ভারতীয় গণমাধ্যম নিয়ে প্রশ্ন বাড়ছেই
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সরকারের কাছে চাইলাম সার, খাওয়াইলো জেলের ভাত’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১ হাজার টাকার নোট বাতিলে আইনি নোটিশ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাসে ১০ টাকার ভাড়া ২০, ২০ টাকার ভাড়া ৩০ টাকা আদায়
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা সন্ত্রাসী নই, সন্ত্রাসবাদের শিকার: ইরানের প্রেসিডেন্ট
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় চালকের আসনে থাকা কিশোর গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কারাগারে থেকেও শিক্ষা ছুটির নামে বেতন তুলতেন প্রভাষক, আছে প্রতারণার মামলাও
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম মহাসচিব হলেন পাকিস্তানের অবসরপ্রাপ্ত জেনারেল
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)