রোহিঙ্গা ক্যাম্পে ‘৩০ খুনে’ জড়িত আরসার শীর্ষ সন্ত্রাসী আকিজ
, ০৪ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৩ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ১১ জুন, ২০২৪ খ্রি:, ২৮ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
একটি-দুটি নয়, একে একে রোহিঙ্গা ক্যাম্পে ‘৩০ খুনে’ জড়িত মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার শীর্ষ নেতা কথিত মৌলভী আকিজ। প্রত্যাবাসনের পক্ষে কাজ করা রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা থেকে শুরু করে সেভেন মার্ডার, গোয়েন্দা সংস্থার কর্মকর্তা হত্যা ও হেড মাঝি থেকে শুরু করে সাব মাঝি ক্যাম্পে এমন একাধিক রোহিঙ্গা হত্যায় জড়িত তিনি। যার বিরুদ্ধে রয়েছে ২১টিরও বেশি মামলা।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) কক্সবাজার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন র্যাব ১৫-এর অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন। রোববার (৯ জুন) মৌলভী আকিজসহ পাঁচজনকে গ্রেফতারের পর ব্রিফিং করছিলেন তিনি।
রোববার দিবাগত মধ্যরাতে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে আকিজসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি এলজি, একটি ওয়ান শুটারগান, ১০ রাউন্ড কার্তুজ, ২ কেজি বিস্ফোরক দ্রব্য, তিনটি মোবাইল ফোন এবং নগদ আড়াই হাজার টাকা উদ্ধারের তথ্য জানিয়েছে র্যাব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তেলের লাইনেই সকালের নাস্তা-দুপুরের খাবার, দিনশেষে ফিরতে হলো খালি হাতে
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন রাজধানীর বাসিন্দারা
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঢাকাসহ তিন বিভাগে বৃষ্টির আভাস
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চিপস্ কিনতে গিয়ে শিশু নিখোঁজ, ২ দিন পর মিলল বস্তাবন্দি লাশ
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন নোট দেয়ার নামে প্রতারণা, ৭ লাখ টাকা নিয়ে উধাও ব্যবসায়ী
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একজন শত্রুসেনাকেও জ্যান্ত না রাখার নির্দেশ এসেছে
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে প্রয়োজনে উপবৃত্তি বাড়ানো হবে -গণশিক্ষা প্রতিমন্ত্রী
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিক্ষক নিয়োগে অনিয়ম বরদাস্ত করা হবে না -শিক্ষামন্ত্রী
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রবাসে আটকে থাকা বাংলাদেশীদের ফিরিয়ে আনা হচ্ছে -মন্ত্রী আরিফ
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি -ফখরুল
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এপ্রিল ও মে মাসের জ্বালানির পূর্ণ মজুত রয়েছে -প্রতিমন্ত্রী
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)