অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল
, ৩০ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৯ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৬ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রতিষ্ঠানপ্রধান ও সহপ্রধান নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে করা একটি রিটের ফাইল হাইকোর্টে উপস্থাপন না করে রাষ্ট্রের ক্ষতি করার অভিযোগে এক অফিস সহায়ককে পুলিশে দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস (কাজল)।
গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের অফিস সহায়ক ইমরান হোসেনকে শাহবাগ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এদিকে, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নাসির উদ্দিন বাদী হয়ে ওই অফিস সহায়কের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, এনটিআরসিএর প্রতিষ্ঠানপ্রধান ও সহপ্রধান নিয়োগ সংক্রান্ত রিটের ফাইল যথাসময়ে সরবরাহ না করায় রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি), আদালতে সরকারি বক্তব্য উপস্থাপন করতে পারেননি।
এ ঘটনায় সংশ্লিষ্ট আদালতে দায়িত্বরত আইন কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেন এবং অভিযুক্ত অফিস সহায়কের বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেলের কাছে লিখিত অভিযোগ দেন। সংশ্লিষ্ট রিটটি জনগুরুত্বপূর্ণ, অত্যন্ত সংবেদনশীল এবং রাষ্ট্রের স্বার্থ-সংশ্লিষ্ট বলে উল্লেখ করা হয়।
অভিযোগের পর বিষয়টি প্রশাসনিক কর্মকর্তার নজরে এনে অ্যাটর্নি জেনারেল প্রাথমিক অনুসন্ধানের নির্দেশ দেন। তদন্তে ফাইল রিসিভকারী মনিরুজ্জামান সরকার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, সংশ্লিষ্ট কোর্টে দায়িত্ব পালনকারী অপর অফিস সহায়ক স¤্রাট বাহার এবং নিয়োজিত ডিএজি খন্দকার বাহার রুমির সঙ্গে কথা বলা হয়।
প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হয়, অভিযুক্ত অফিস সহায়ক ইমরান হোসেন উদ্দেশ্যমূলকভাবে ফাইল আদালতে উপস্থাপন করেননি এবং কোনো প্রলোভনে পড়ে রাষ্ট্রের ক্ষতি করার চেষ্টা করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ‘মানহানিকর পোস্ট’, একজন গ্রেফতার
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গ্যাস সংকটে প্রতিদিন নষ্ট হচ্ছে লাখো কর্মঘণ্টা, অর্থনীতিতে ক্ষতি কত?
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে গাড়ি রপ্তানি করবে পাকিস্তান, চুক্তি স্বাক্ষর
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শ্লীলতাহানির প্রমাণ পাওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এবার পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কেরানীগঞ্জে মিললো ইয়াবা মাদক তৈরির কারখানা, গ্রেফতার ৪
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে’
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকার দল মতের ঊর্ধ্বে সারাদেশে সমানভাবে কাজ করছে -জ্বালানি প্রতিমন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানবপাচার রোধে একযোগে কাজ করবে বাংলাদেশ-মালয়েশিয়া
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গণমাধ্যম কমিশন গঠনে দ্রুত অগ্রগতি হবে -তথ্যমন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি -অ্যাটর্নি জেনারেল
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ময়মনসিংহে অন্যরকম হাট, যেখানে বিক্রি হয় মানুষ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)