গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন রাজধানীর বাসিন্দারা
, ৩০ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৯ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৬ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
সাভারের আমিনবাজার এলাকায় প্রায় ১০ মাস ধরে বন্ধ থাকা বৈধ গ্যাস সংযোগ পুনরায় চালুর দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
গতকাল জুমুয়াবার আমিনবাজার বাসস্ট্যান্ড এলাকায় বৈধ গ্রাহকেরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে তারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।
বিক্ষোভকারীরা বলেন, আমিনবাজার এলাকায় তিতাসের সংযোগ লাইনে ত্রুটি দেখা দেওয়ায় প্রায় ১০ মাস আগে বৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে এ অঞ্চলের প্রায় ৭০ হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শাওন বলেন, এটি কোনও নতুন সংযোগ নয়, আমাদের পুরাতন সংযোগ। কিছু সমস্যার কারণে গ্যাস বন্ধ হয়ে গেছে। কর্তৃপক্ষ ঠিক করে দেওয়ার আশ^াস দিলেও এখনও কোনও ব্যবস্থা নেয়নি। পুরো ইউনিয়নের ৭০ থেকে ৮০ হাজার মানুষ চরম কষ্টে আছে।
সাইফুল ইসলাম নামে আরেক ব্যক্তি বলেন, আমিনবাজারে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে না, কেন দিচ্ছে না, তার সঠিক জবাব চাই। গ্যাসের অভাবে মা-বোনসহ সবাই মানবেতর জীবনযাপন করছে। তিন মাস আগে কাজের অর্ডার দেওয়া হলেও এখনও দৃশ্যমান কোনও অগ্রগতি নেই।
বিক্ষোভে অংশ নেওয়া আরেকজন বলেন, নির্বাচনের পর দুই মাস পার হলেও গ্যাস সংযোগ চালু হয়নি। আমরা মনে করি, এই সংকট কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে সমাধান না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যাবো।
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে গ্যাস সংযোগ পুনরায় চালু না করা হলে বৃহত্তর আন্দোলন, গ্যাস অফিস ঘেরাও ও মহাসড়ক অবরোধের মতো কর্মসূচি দেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিজিটাল লেনদেনে উধাও কোটি কোটি টাকা, পুনরুদ্ধার সামান্য
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












