তেলের লাইনেই সকালের নাস্তা-দুপুরের খাবার, দিনশেষে ফিরতে হলো খালি হাতে
, ৩০ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৯ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৬ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বৈশাখের তপ্ত রোদ আর ভ্যাপসা গরমে যখন জনজীবন ওষ্ঠাগত, তখন জ্বালানি তেলের জন্য দীর্ঘ ৯ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন জাহিদুর রহমান। ঘড়ির কাঁটা যখন বিকেল ৫টার কাছাকাছি, তখন তিনি জানতে পারলেন পাম্পে তেল শেষ। মোটরসাইকেলের জন্য কাঙ্খিত সেই জ্বালানি পেতে হলে এখন তাকে অপেক্ষা করতে হবে পরবর্তী দিন পর্যন্ত।
ঘেমে ভিজে ৯ ঘণ্টা অপেক্ষার পুরো সময়টা মোটরসাইকেলের ওপর বসেই পার করেছেন জাহিদুর। সেখানেই সেরেছেন সকালের নাশতা ও দুপুরের খাবার। কিন্তু দিনশেষে তার সঙ্গী হলো কেবলই হতাশা। তখনও তার সামনে-পেছনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শত শত মানুষ।
রাজধানীর বাড্ডা এলাকার ‘মক্কা’ ফিলিং স্টেশনের এই চিত্র এখনকার নিত্যনৈমিত্তিক ঘটনা। বিষণœ মনে জাহিদুর রহমান তার অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, আমি চাকরিজীবী, যাতায়াতের জন্য বাইকই প্রধান ভরসা। গত কয়েকদিন ধরে তেলের জন্য মহাবিপদে আছি। আজ ছুটির দিন হওয়ায় সকাল ৮টায় লাইনে এসে দাঁড়িয়েছিলাম। তখন মূল পাম্প থেকে সিরিয়াল এঁকেবেঁকে গলি পেরিয়ে প্রায় ২ কিলোমিটার ছাড়িয়ে গিয়েছিল।
তিনি আরও বলেন, ৯ ঘণ্টা পর যখন পাম্পের নজেলের একদম কাছে পৌঁছালাম, তখনই নোটিশ ঝুলিয়ে দেওয়া হলো- পেট্রোল বা অকটেন নেই। এখন হয় এই লাইন ছেড়ে চলে যেতে হবে, নয়তো আগামীকাল তেলের গাড়ি আসা পর্যন্ত এখানেই বসে থাকতে হবে। সারাদিন শুধু মনে হচ্ছিলো, তেলের পাম্পের নজেল আর কতদূর... যেন এক অন্তহীন অপেক্ষা!
একই পরিস্থিতি রাজধানীর প্রায় সব তেলের পাম্পে। মৎস্য ভবন এলাকার রমনা ফিলিং স্টেশনে কথা হয় রাইড শেয়ারিং চালক আব্দুর রাজ্জাকের সঙ্গে। তিনি গত রাত ৯টা থেকে তেলের দীর্ঘ লাইনে হারিয়ে গেছেন। তিনি আক্ষেপ করে বলেন, রাইড শেয়ারিং করেই আমার সংসার চলে। তেল না পেলে মোটরসাইকেল চলবে না, চুলাও জ্বলবে না। তাই ঘুম আর বিশ্রাম হারাম করে সারারাত বাইকের ওপর বসেই কাটিয়ে দিচ্ছি।
তেল পাম্পের মালিকরাও পড়েছেন বিপাকে। নাম প্রকাশ না করার শর্তে বাড্ডার এক পাম্প মালিক বলেন, আমরা উভয় সংকটে আছি। চাহিদা অনুযায়ী ডিপো থেকে তেল পাচ্ছি না, আবার দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল না পেয়ে ক্রেতারা আমাদের ওপর চড়াও হচ্ছেন। আগে যেখানে কয়েক হাজার লিটার তেল পেতাম, এখন পাচ্ছি তার অর্ধেক।
উত্তর বাড্ডার একটি পাম্পে প্রাইভেট কারের লাইন গিয়ে ঠেকেছে নতুন বাজার পর্যন্ত। সেখানে অপেক্ষমাণ চালক হামিদুর রহমান বলেন, সারারাত লাইনে দাঁড়িয়ে সকালে তেল পাই, এরপর শুরু হয় অফিস আর স্কুলের ডিউটি। আমাদের জীবনের ওপর দিয়ে এক চরম নির্যাতন চলছে।
আরেক চালক মাসুদ রানা জানান, ১২ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে গিয়ে আয়-রোজগারে ভাটা পড়েছে, ফলে সংসার চালানোই এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে।
তবে এই সংকটের মধ্যে আশার কথা শুনিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। আগামী রোববার (১৯ এপ্রিল) থেকে বাজারে অকটেন সরবরাহ ২৫ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করছে সংস্থাটি। বিপিসির মতে, সরবরাহ বাড়লে পাম্পের এই দীর্ঘ সারি কমে আসবে।
আম্রিকার উইসকনসিনে বন্যা-ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ঠিকমতো সার পাই না-তেলের দামও বাড়ছে, এ বছর কী হয় আল্লাহই জানে’
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইন্দোনেশিয়ায় ওষুধ ও তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে জোর
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাবেক ওসি রাকিবুলের অডিওর সত্যতা মিলেছে
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যন্ত্রাংশ ঘোষণায় বন্দরে এলো বিএমডব্লিউ রেসিং কার ও ৫ ট্রাক
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষক-কর্মকর্তাদের বেতন আটকে দিলেন চুয়েট ভিসি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিল্ডিং রেগুলেটরি অথরিটিকে শক্তিশালী করা হচ্ছে -গণপূর্তমন্ত্রী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নির্বাচিত সরকারকে বিপাকে ফেলতে চায় ‘পতিত দোসররা’ -রিজভী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিষিদ্ধ দলের কর্মকান্ড চালাতে দেয়া হবে না -ডিবি প্রধান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্মার্ট ঢাকা নয়, আগে বাসযোগ্য ঢাকা চাই -রাজউক চেয়ারম্যান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুনর্নবা উদ্ভিদের ছোট ছোট গোলাপি-বেগুনি ফুলের গুচ্ছ ও সবুজ পাতা। ভেষজ উদ্ভিদটি ‘লাল মাকড়সা’ নামেও পরিচিত। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়ন চব্বিশ এলাকার রাস্তার ধার থেকে তোলা।
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












