একজন শত্রুসেনাকেও জ্যান্ত না রাখার নির্দেশ এসেছে
ইরানের সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, কমান্ডার আমির হাতামির নির্দেশে বলা হয়েছে, যদি ইরানে স্থল আক্রমণ ঘটে, তবে তা কঠোরভাবে মোকাবিলা করতে হবে এবং আক্রমণকারীদের একজনকেও জীবিত রাখা যাবে না।
ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রমিনিয়া সাক্ষাৎকারে বলেন, এ বছর আমরা বিশেষ পরিস্থিতির সম্মুখীন। সেনাবাহিনীর ইউনিটগুলো প্রস্তুত অবস্থায় রয়েছে। বর্তমান যুদ্ধবিরতি আমাদের জন্য আসলে যুদ্ধ পরিস্থিতির থেকে খুব একটা আলাদা কিছু নয়; তাই আগের বছরের মতো শহরগুলোতে কুচকাওয়াজ অনুষ্ঠান আয়োজন করা সম্ভব নয়। এর পরিবর্তে আমরা শহর ও সেনানিবাসগুলোতে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি আয়োজনের চেষ্টা করেছি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।