ওজন কমাতে আর সুগার নিয়ন্ত্রণে কাঠবাদামের কার্যকারিতা
, ৩০ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৯ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৬ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
কেন খাবেন আমন্ড?
আমন্ডে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, ভিটামিন ই এবং উপকারী ফ্যাট। এ ছাড়াও এতে ম্যাগনেশিয়াম ও মিনারেলস থাকে যা শরীরের একাধিক ঘাটতি পূরণ করে। এর প্রধান কিছু গুণ হলো-
ওজন নিয়ন্ত্রণ: মাত্র ৩-৪টি আমন্ড দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে, ফলে আজেবাজে খাওয়ার প্রবণতা কমে এবং ওজন নিয়ন্ত্রণে থাকে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণ: এটি টাইপ-টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে বিশেষ সাহায্য করে।
* উপকারী হলেও আমন্ড খাওয়ার ক্ষেত্রে পরিমাণের দিকে নজর দেওয়া জরুরি। সাধারণত দিনে ৭ থেকে ৮টির বেশি আমন্ড খাওয়া উচিত নয়। এর চেয়ে বেশি খেলে পেট গরম, গ্যাস বা পেট খারাপের মতো সমস্যা হতে পারে।
যাদের হজমের সমস্যা রয়েছে, তারা আমন্ড ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে খেতে পারেন। এতে এটি সহজে হজম হয়।
এ ছাড়াও আমন্ড খাওয়ার আরো কিছু উপায় হলো- সকালে দুধ ও ফল দিয়ে তৈরি স্মুদিতে আমন্ড মিশিয়ে নেওয়া যেতে পারে।
আমন্ডের সঙ্গে বিভিন্ন ধরনের সিডস (বীজ) যোগ করলে পেট পরিষ্কার থাকে এবং পুষ্টিগুণ বাড়ে। খোসা ছাড়িয়ে আমন্ডের দুধ তৈরি করেও ব্যবহার করা যায়।
জেলিফিশও মানুষের মতোই ঘুমায়, দুপুর কাটায় ঝিমিয়ে
জেলিফিশ মানুষের মতো প্রায় আট ঘণ্টা ঘুমায়। কেবল ঘুমায় না, মাঝে মাঝে দুপুরের দিকে ঝিমুনিও আসে। আরও মজার ব্যাপার হলো, একদিন ঘুম কম হলে পরদিন বেশি ঘুমিয়ে সেই ঘাটতি পুষিয়ে নেয়।
নতুন এক গবেষণায় এই তথ্যগুলোই উঠে এসেছে। ওই গবেষণা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিজ্ঞান সাময়িকী নিউ সায়েন্সটিস্ট।
মানুষের মতোই জেলিফিশ তাদের জীবনের প্রায় এক-তৃতীয়াংশ ঘুমিয়ে কাটায়। অথচ অবাক করার বিষয়, জেলিফিশের মানুষের মতো জটিল মস্তিষ্কই নেই! এ ধরনের প্রাণীকে স্নিডেরিয়ান বলা হয়। তাদের শরীরে খুব সাধারণ ধরনের স্নায়ু জালিকা থাকে। মানে তাদের শরীরে মস্তিষ্ক না থাকলেও জালের মতো ছড়িয়ে থাকা ছোট ছোট স্নায়ু দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করে।
গবেষণায় বিজ্ঞানীরা ক্যাসিওপিয়া অ্যান্ড্রোমিডা নামের এক ধরনের উল্টো হয়ে থাকা জেলিফিশকে ২৪ ঘণ্টা ধরে পর্যবেক্ষণ করে। গবেষণায় দেখা যায়, দিনে তারা প্রতি মিনিটে ৩৭ বারের বেশি শরীর নড়াচড়া করেছে এবং আলো বা খাবারের প্রতি দ্রুত সাড়া দিচ্ছিলো। গবেষকরা বলছে, এগুলো জেগে থাকার লক্ষণ।
কিন্তু রাতে তাদের নড়াচড়া কমে যায় এবং সাড়া দেওয়ার পরিমাণ অনেক কমে যায়। যা ঘুমিয়ে থাকার লক্ষণ।
এই গবেষণায় দিন ও রাতের আবহ তৈরি করতে তাদের অর্ধেক সময় আলোর সংস্পর্শে রাখা হয়েছিলো বলে নিউ সায়েন্সটিস্টের প্রতিবেদনে বলা হয়।
গবেষণায় দেখা গেছে- জেলিফিশ সাধারণত রাতে প্রায় আট ঘণ্টা ঘুমায় এবং দিনের বেলা, বিশেষ করে দুপুরে এক থেকে দুই ঘণ্টার বিশ্রাম নেয়। এমনকি তাদের ঘুমের ব্যাঘাত ঘটানো হলে, পরদিন তারা আরও বেশি সময় ঘুমিয়েছিলো।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, গবেষণায় দেখা গেছে- জেগে থাকার সময় জেলিফিশের ডিএনএ ক্ষতিগ্রস্ত হয়। তবে ঘুম সেই ক্ষতি কমাতে সাহায্য করে।
অন্যান্য জেলিফিশ প্রজাতি বা এমনকি স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে কিনা তা দেখার জন্য আরও গবেষণা প্রয়োজন রয়েছে বলে বিজ্ঞানীদের তরফে জানানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












