রোহিঙ্গা ক্যাম্পে গুলি-কুপিয়ে ৩ জনকে হত্যা
, ০৪ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৩ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ১১ জুন, ২০২৪ খ্রি:, ২৮ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
কক্সবাজার সংবাদদাতা:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলি করে ও কুপিয়ে তিন রোহিঙ্গাকে খুন করেছে সন্ত্রাসীরা। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ভোরে পৃথক সময়ে উখিয়ার ৪ নম্বর (এক্সটেনশন) রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, ভোর পৌনে ৪টার দিকে রোহিঙ্গা ইলিয়াছকে সন্ত্রাসী সংগঠন আরএসও সদস্যরা গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে হাতে, পায়ে, তলপেটে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে চলে যায়। পরে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়।
এরপর ভোর সোয়া ৪টার দিকে আরেক সন্ত্রাসী সংগঠন আরসা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আরএসও সমর্থক ইছহাক, ফিরোজ খান, আব্দুল হক, আব্দুস শুক্কুর ও আব্দুল মোনাফকে শরীরের বিভিন্ন স্থানে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।
ক্যাম্পের একটি সূত্র জানায়, রাত ৩টার দিকে ১২-১৪ জন সন্ত্রাসী (তারা আরসা সদস্য বলে চিহ্নিত) ক ্যাম্প-৪ এক্সটেনশনের এফ ব্লকের কাটাতারের বেড়া অতিক্রম করে পাহাড়ের দিক হতে ক্যাম্পের ভিতরে আসে। বিষয়টি জেনে ক্যাম্পে অবস্থান নেওয়া আরএসও সদস্যরা ঘটনাস্থলে এসে ক্যাম্পে পাহারারত রোহিঙ্গা ইলিয়াছকে আরসা সন্ত্রাসীদের সর্ম্পকে জিজ্ঞাসাবাদ করে। এসময় ইলিয়াছ তাদের কাছে আরসা সম্পর্কে সঠিক তথ্য না দেওয়ায় ক্ষেপে গিয়ে তাকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে হাত-পায়ে ও তলপেটে কুপিয়ে মারাত্মক জখম করে। ফলে তিনি ঘটনাস্থলে মারা যায়।
এ ঘটনার খবর পেয়ে আরসা সদস্যরা পুনরায় ঘটনাস্থলে এসে আরএসও সদস্য ইছহাক, ফিরোজ খান, আব্দুল হক, আব্দুস শুক্কুর ও আব্দুল মোনাফদের শরীরের বিভিন্ন স্থানে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্বক জখম করে। নিহত ইলিয়াছ আরসার সোর্স হিসাবে কাজ করতেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তেলের লাইনেই সকালের নাস্তা-দুপুরের খাবার, দিনশেষে ফিরতে হলো খালি হাতে
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন রাজধানীর বাসিন্দারা
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঢাকাসহ তিন বিভাগে বৃষ্টির আভাস
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চিপস্ কিনতে গিয়ে শিশু নিখোঁজ, ২ দিন পর মিলল বস্তাবন্দি লাশ
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন নোট দেয়ার নামে প্রতারণা, ৭ লাখ টাকা নিয়ে উধাও ব্যবসায়ী
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একজন শত্রুসেনাকেও জ্যান্ত না রাখার নির্দেশ এসেছে
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে প্রয়োজনে উপবৃত্তি বাড়ানো হবে -গণশিক্ষা প্রতিমন্ত্রী
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিক্ষক নিয়োগে অনিয়ম বরদাস্ত করা হবে না -শিক্ষামন্ত্রী
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রবাসে আটকে থাকা বাংলাদেশীদের ফিরিয়ে আনা হচ্ছে -মন্ত্রী আরিফ
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি -ফখরুল
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এপ্রিল ও মে মাসের জ্বালানির পূর্ণ মজুত রয়েছে -প্রতিমন্ত্রী
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)