পশুর খাবারের দাম চড়া, দাম পাওয়া নিয়ে শঙ্কায় খামারিরা
, ০৪ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৩ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ১১ জুন, ২০২৪ খ্রি:, ২৮ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
পশুখাদ্যের মূল্য অনেক বেড়ে যাওয়ায় লোকসান গুণতে হতে পারে বলে আশঙ্কা করছেন খামারিরা। খামারিরা বলছেন, পশু খাদ্যের মূল্য গত বছরের চেয়ে এবার তিন গুণ বেড়েছে। ফলে এবার অর্থের অভাবে খামারে থাকা পশুদের প্রয়োজনীয় খাবার দিতে পারেননি তারা। এ কারণে গরু মোটা-তাজাকরণ কিংবা রিষ্ট-পুষ্ট সেভাবে করা সম্ভব হয়নি। ফলে পুরো বছরজুড়ে যে অর্থ ব্যয় করেছে, সেভাবে পশুর মূল্য না পাওয়ার শঙ্কা করছেন খামারিরা। এতে করে চড়া সুদে ঋণ নিয়ে গরু মোটা-তাজাকরণসহ পশু লালন-পালন করে বিপুল পরিমাণ অর্থ লোকসানের সম্ভাবনাও দেখছেন তারা।
রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীরহাট গ্রামে ঘুরে দেখা গেছে, সেখানেই দুই শতাধিক গরুর খামার রয়েছে। প্রতিটি খামারে ২৫ থেকে একশ করে গরু-ছাগল রয়েছে। সবগুলোই কোরবানির জন্য মজুত করে রেখেছেন খামারিরা। খামারি রহমান মিয়া জানান, তার খামারে ৩৫টি দেশি ফ্রিজিয়ান জাতের গরু রয়েছে। গড়ে প্রতিটি গরুর দাম এক থেকে দেড় লাখ টাকা হওয়ার কথা। কিন্তু গোখাদ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় এবার গরু মোটা তাজাকরণ সেভাবে করা সম্ভব হয়নি। যেভাবে গরু স্বাস্থ্যবান করা দরকার, তা শুধু গোখাদ্যের দাম বাড়ার কারণে সম্ভব হয়নি। ফলে গরুর দাম যেভাবে আশা করা হয়েছিল, তা পাওয়ার সম্ভাবনা কম।
একই কথা জানালেন পীরগঞ্জ উপজেলার চতরা এলাকার খামারি মমতাজুর রহমান। তিনি জানান গরু মোটা তাজাকরণ করতে এবং পুষ্ট করতে ভুসি, খৈল, চালের গুড়াসহ খাদ্য প্রয়োজন। একটা গরুর পেছনে কমপক্ষে গড়ে প্রতিদিন ৫০০ টাকা করে ব্যয় করতে হয়। এবার গোখাদ্যের দাম আকাশ ছোঁয়া হওয়ায় প্রয়োজনীয় খাদ্য দেওয়া যায়নি। সে কারণে ভালো দাম পাওয়ার আশা কম বলে জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে রংপুর ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি লতিফুর রহমান মিলন বলেন, ‘পশুখাদ্যসহ অন্যান্য উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় রংপুর বিভাগে অনেক খামার বন্ধ হয়ে গেছে। অনেক খামার বন্ধ হওয়ার পথে, আবার অনেকে টিকে আছেন রীতিমতো ধার-দেনা করে।’ তিনি জানান, কোরবানি ঈদে গোশত প্রতি কেজি ৭০০ থেকে ৭৫০ টাকা দরে হিসাব করে গরুর দাম নির্ধারণ না করা হলে, খামারিরা লোকসানের মুখে পড়বেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার স্কুল-কলেজে বন্ধ হচ্ছে র্যাগ ডে উদযাপন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়া দাম
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকান-বিপণিবিতানে আলোকসজ্জা বন্ধ করার সিদ্ধান্ত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয় -চিফ প্রসিকিউটর
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাল খনন কর্মসূচিতে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স -পানিসম্পদ মন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হবে -বাণিজ্যমন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানির নতুন উৎসের খোঁজে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা আনতে ডিসিদের নির্দেশ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ হবে -শিক্ষামন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান -ঈদের পরপরই অ্যাকশন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধান সংস্কার পরিষদ গঠন: সময় শেষ, এখন কী হবে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)