রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়লো ২ হাজারের বেশি ঘর
কক্সবাজারের উখিয়া বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বিকাল ৩টার দিকে ক্যাম্পের বি ও ই ব্লকে আগুন লেগেছে। আগুনে ওই ক্যাম্পের দুই হাজারের বেশি ঘরবাড়ি পুড়ে গেছে।
উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ইন চার্জ (সিনিয়র সহকারী সচিব) সরওয়ার কামাল বলেন, প্রায় দুই ঘণ্টা পর ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমরা ক্ষয়ক্ষতির পরিমাণের তালিকা তৈরির কাজ শুরু করছি। প্রাথমিকভাবে ধারণা করছি, দুই হাজারের বেশি ঘরবাড়ি পুড়ে গেছে। কীভাবে আগুনের ঘটনা ঘটছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।
বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের দিল মোহাম্মদ জানান, ‘হঠাৎ করে তার শিবিরে আগুন লাগে। বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। আমার লোকজনকে সরিয়ে নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছি।’
আগুনে ক্ষতিগ্রস্ত উখিয়ার ক্যাম্পের বাসিন্দা শফিক উল্লাহ বলেন, ‘আগুনে সব পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে গেছি। এখানে দুই হাজারের বেশি ঘরবাড়ি আগুনে পুড়ে গেছে। বেশ কিছু দোকানপাটও ছিল। এখানে বারবার আগুন লাগার পেছনে রহস্য রয়েছে। তাই ক্যাম্পে অগ্নিকা-ের ঘটনা বন্ধ হচ্ছে না।’
এর আগে গত বছরের ৯ জানুয়ারি কক্সবাজারের উখিয়ার শফিূল্লাহ কাটা নামে একটি শরণার্থী শিবিরে অগ্নিকা-ে প্রায় ৬০০ ঘর পুড়ে যায়। গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আগুনে পুড়ে মারা যায় ১৫ রোহিঙ্গা। তখন ১০ হাজারের মতো ঘর পুড়ে যায়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।