মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাসী সংগঠন নিয়ে সঠিক তথ্য আছে?

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩, সকাল ৫:৪৯ আপডেট: ১৩ নভেম্বর, ২০২৬, রাত ১১:৫১
রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাসী সংগঠন নিয়ে সঠিক তথ্য আছে?
নিজস্ব প্রতিবেদক:
গোয়েন্দা সংস্থার বরাতে বিভিন্ন সময় কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ক্যাম্পগুলোতে সক্রিয় সন্ত্রাসী সংগঠনের সংখ্যা ও অনুসারীদের সংখ্যার বিষয়ে যেসব তথ্য পাওয়া যায় তা পূর্ণাঙ্গ নয় বলে দাবি ক্যাম্পে অবস্থানরত বিভিন্ন সংগঠনের অনুসারীদের। সম্প্রতি ক্যাম্পগুলোতে সাড়ে ৪০০ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) অনুসারী আছে বলে গোয়েন্দা তথ্যের বরাতে প্রকাশিত খবর উল্লেখ করে তারা বলেন, ১০ লাখ মানুষের মধ্যে মাত্র সাড়ে ৪০০ জন দিয়ে এতগুলো ক্যাম্প নিয়ন্ত্রণে রাখা যায় না। এদিকে ক্যাম্পে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা এপিবিএন বলছে, সংখ্যা নিয়ে কিছু বলতে চাই না। প্রকাশ্যে অপরাধমূলক কার্যক্রম অনেকাংশেই কমেছে। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এপিবিএন সদস্য বলছেন, আন্ডারগ্রাউন্ড কর্মকা- থেমে নেই।
সংখ্যা নিয়ে কেন সন্দেহ:
গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তার সম্প্রতি দেওয়া এক তথ্য নিয়ে এই সন্দেহ শুরু হয় যে আসলেই ক্যাম্পে মাত্র ৪৫০ জন আরসা সদস্য রয়েছে, নাকি ওই সংখ্যা আরও বেশি। বলা হয়, উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে সাড়ে ৪০০ আরসা সদস্য সক্রিয় রয়েছে। এখন তাদের নেতৃত্ব দিচ্ছে ওস্তাদ খালেদ। এ অবস্থায় ক্যাম্পজুড়ে নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গত জুলাই মাসের শুরুতে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ঢুকেছে ভারী অস্ত্রের একটি চালান। এই অস্ত্রের চালান ক্যাম্পে ঢোকাতে রোহিঙ্গা নারী-শিশুদের ব্যবহার করা হয়েছে। মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ নেতা ওস্তাদ খালেদের নেতৃত্বে অস্ত্রের এই চালান খালাস করা হয়। এরও আগে গত ফেব্রুয়ারিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির এক প্রতিবেদন থেকে জানা যায়, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ১০টি দুর্বৃত্ত দল বর্তমানে সক্রিয় রয়েছে। এরমধ্যে আরসা সক্রিয় রয়েছে উখিয়া, বালুখালী, পালংখালী, হোয়াইক্যংয়ে। আরএসও এবং মাস্টার মুন্নার দল উখিয়া, পালংখালীতে, ইসলামী মাহাজ ও জাবু ডাকাত দল হোয়াইক্যংয়ে এবং নয়াপাড়া ক্যাম্পে চাকমা ডাকাত দল, নবী হোসেন ডাকাত দল, পুতিয়া ডাকাত দল, সালমান শাহ ডাকাত দল, খালেক ডাকাত দল সক্রিয় আছে।
তবে আরসার অনুসারী এক রোহিঙ্গার সঙ্গে কথা বলে জানা যায়, তুলনামূলক অন্য সক্রিয় গোষ্ঠীর মধ্যে আরসা একটু সংগঠিত। তাদের সংগঠনের অনেক লেয়ার আছে। এমনকি সেসবের মধ্যে সব কয়টা স্তরের কাজ দৃশ্যমানও না। সোশ্যাল মিডিয়া মনিটরিং টিম, রিসার্চ টিম, এমনকি সুইসাইড স্কোয়াড তৈরির কথাও সংগঠনগুলোর কাঠামোর মধ্যে ভাবা হয়ে থাকে। কুতুপালং রাজনৈতিক কর্মকা-ের দিক থেকে অন্যদের থেকে এগিয়ে। সেখানে কথা হয় স্টুডেন্টস মুভমেন্টে জড়িতদের সঙ্গে। কেন অস্ত্র মজুতের দরকার হচ্ছে প্রশ্নে ছাত্রনেতারা বলেন, নানা ধরনের ইনসিকিউরিটি ফিলিং আছে। যারা ক্যাম্প অস্থির করতে চায় তাদের ভূ-রাজনৈতিক ফায়দা আছে, মাদকের ব্যবসা আছে। ফলে ক্যাম্পে আধিপত্য কার কত সেটা শো করার ব্যাপারও আছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ১০ ঘণ্টা আগে হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৩ ঘণ্টা আগে আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম ১৩ ঘণ্টা আগে বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ ১৩ ঘণ্টা আগে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ১৩ ঘণ্টা আগে পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা ১৩ ঘণ্টা আগে সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন ১৩ ঘণ্টা আগে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ১৩ ঘণ্টা আগে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার ১৩ ঘণ্টা আগে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত ১৪ ঘণ্টা আগে রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা ১৪ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা… ১৪ ঘণ্টা আগে