পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চীনা প্রস্তাবে সাড়া দিচ্ছে সৌদি?
এবার সৌদি আরবকে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে দেওয়ার প্রস্তাব দিয়েছে চীন। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে বেইজিংয়ের এই প্রস্তাবে সাড়া দেওয়ার বিষয়টি বিবেচনা করছে রিয়াদ।
ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে প্রতিবেদনটি প্রকাশ করেছে আল জাজিরা। যদিও এমন খবরে বেশ অস্বস্তিতে পড়েছে ওয়াশিংটন।
চীনের জাতীয় পরমাণু করপোরেশন (সিএনএনসি) কাতার ও সংযুক্ত আরব আমিরাত সীমান্তে এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রস্তাব দিয়েছে। তবে খবরের সূত্র প্রকাশ করেনি ওয়াল স্ট্রিট জার্নাল।
সৌদি পরমাণু খাতে শক্তি বাড়াতে চীনের সহায়তার বিষয়ে আশাবাদী। যেখানে জো বাইডেনের প্রশাসন সৌদিকে সহায়তা করতে ব্যর্থ হয়েছে। ওয়াশিংটন রিয়াদকে ইউরোনিয়াম সমৃদ্ধকরণ না করা এবং নিজেদের খনিতে মজুদ ইউরোনিয়াম উত্তোলন থেকে বিরত থাকার শর্ত দিয়েছিল। রিয়াদ মনে করছে, চীনের এই প্রস্তাব যুক্তরাষ্ট্রকে তাদের কট্টর নীতি থেকে সরে আসতে বাধ্য করবে।
চীনও অবশ্য পরমাণু অস্ত্র তৈরির পথে না হাঁটার শর্তেই সৌদি আরবকে সহায়তা করতে চায়।
তবে এ বিষয়ে সিএনএনসি, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি আরব কোনো পক্ষই এখন পর্যন্ত মন্তব্য করেনি।
সম্প্রতী নিজেদের মধ্যে সম্পর্ক আরো জোরদার করেছে সৌদি আরব ও চীন। বেইজিংয়ের মধ্যস্থতাতেই ইরানের সাথে ফের সম্পর্ক স্থাপন করেছে সৌদি।
গত বছরের ডিসেম্বরে সৌদি আরব সফর করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ বছরের জুন মাসেই ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের যৌথ ঘোষণা দেয় দুই দেশ।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।