‘রোহিঙ্গাদের মধ্যকার বিভক্তি মিয়ানমারে প্রত্যাবাসনে অন্যতম বাধা’
নিজস্ব প্রতিবেদক:
মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষদের মধ্যে বিভক্তি, কার্যকর নেতৃত্বের অভাব ও রাখাইনে নিবর্তনমূলক তৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে না ওঠা তাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে অন্যতম বাধা। এমনটাই মনে করেন অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবদুল হাফিজ।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ঢাকায় বাংলাদেশের রোহিঙ্গা নীতির প্রশ্নে জাতীয় ঐকমত্য বিষয়ে অনুষ্ঠিত জাতীয় সংলাপে তিনি এ মন্তব্য করেন।
আবদুল হাফিজ বলেন, রোহিঙ্গা আশ্রয় শিবির ও আশপাশের এলাকার পরিস্থিতির প্রতিদিনই অবনতি হচ্ছে। মাদক ও মানব পাচারের ঘটনা ঘটছে। এ বিষয়গুলো উদ্বেগের।
এসআইপিজির ঊর্ধ্বতন গবেষক মিয়ানমারে সাবেক রাষ্ট্রদূত সুফিউর রহমান বলেন, জাতিসংঘ রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশে যতটা তৎপর, মিয়ানমারের ভেতরে ততটা তৎপর নয়।
রোহিঙ্গা বিষয়ে একটি জাতীয় নীতিমালা তৈরির তাগিদ দেন তিনি।
জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রতিনিধি সুম্বুল রিজভী জানায়, নতুন করে যে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকেছে, তাদের নিবন্ধন বন্ধ আছে। এমন রোহিঙ্গা প্রায় ৫০ হাজার।
যে ৬ লাখের বেশি রোহিঙ্গা এখনো মিয়ানমারে আছেন, তাদের যাতে বাংলাদেশে আসতে না হয়, রাখাইনে তেমন পরিবেশ তৈরির জন্য দীর্ঘমেয়াদি সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ দেয় সে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।