রোযায় স্কুল বন্ধ নিয়ে হাইকোর্টে রিট ও কিছু কথা (১)
সম্প্রতি রোযায় স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট দায়ের করেন শফিউর রহমান চৌধুরী নামে একজন অভিভাবক। উনার ৮ বছরের সন্তান রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকার একটি স্কুলের শিক্ষার্থী। তিনি চান তার সন্তান রমাদ্বান শরীফ মাসে রোযা রাখুক। কিন্তু হঠাৎ করে রোযার মাসে স্কুল খোলার রাখার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রনালয়। এতে তিনি মনে করছেন, উনার সন্তানের রোযা রাখার বিষয়টি বাধাগ্রস্ত হবে, যা সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতায় বাধা প্রদান করবে। সেই দৃষ্টিভঙ্গী থেকে তিনি রোযায় স্কুল বন্ধ চেয়ে একটি রিট দায়ের করেন। উনার আইনজীবি ছিলেন সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবি এ কে এম ফয়েজ, সঙ্গে ছিলেন আইনজীবী মাহমুদা খানম।
১০ই মার্চ, ২০২৪ তারিখে শুনানীর পর বিচারক কে এম কামরুল কাদের ও বিচারক খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ বিষয়টি আমলে নেন এবং রোযায় প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ ঘোষণা করেন। ১১ই মার্চ হাইকোর্টের আদেশের বিপক্ষে চেম্বার আদালতে যায় রাষ্ট্রপক্ষ, তারা হাইকোর্টে আদেশ স্থগিত চায়। কিন্তু চেম্বার আদালতে বিচারক ইনায়েতুর রহিম স্থগিত আদেশ না দিয়ে আপীল বিভাগে শুনানীর জন্য ফুল বেঞ্চে পাঠিয়ে দেয়। পরবর্তীতে ১২ মার্চ, ২০২৪ তারিখে আপীল বিভাগ হাইকোর্টের আদেশটি স্থগিত করে। ফলে রোযায় স্কুল খোলার সরকারী সিদ্ধান্ত বজায় থাকে।
স্কুল খোলা নিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবি বক্তব্য ছিলো, রমাদ্বান শরীফ মাসে সব কিছু খোলা থাকলে স্কুল কেন বন্ধ থাকবে? অনেক মুসলিম দেশে তো রোযায় স্কুল খোলা থাকে। তাছাড়া রোযায় স্কুল খোলা রাখার বিষয়টি রাষ্ট্রের পলিসির অন্তর্ভূক্ত। রাষ্ট্রের পলিসির বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে শিক্ষা মন্ত্রনালয়ের এনসিটিবি সদস্য মশিউজ্জামান জানায়, তারা যে নতুন কারিকুলাম প্রণয়ন করেছে, সেখানে ১৮৫ দিন স্কুল ক্লাস করার প্রয়োজন। সেভাবেই হিসেব করা। কিন্তু রমাদ্বান শরীফে পুরোপুরি বন্ধ থাকলে ক্লাস ১৮৫ দিনের কম হবে, ফলে শিক্ষার্থীদের শিখন ঘাটতি দেখা দিবে। তাই ক্লাস সংখ্যা ঠিক রাখতে রোযায় রোখা রাখতে হবে।
-শেখ মুহম্মদ রাফসান যানি (আইনজীবি ও গবেষক)
আরও পড়ুন
সব ›
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।