রোযায় কখন চিয়া সিড খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন?
শুরু হয়েছে পবিত্র রোযার মাস। দিনে রোযা রাখার পর ইফতারে কিভাবে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া যায় তা নিয়ে ভাবেন অনেকেই। স্বাস্থ্যসম্মত খাবারের অন্যতম আরেকটি উপাদান হতে পারে চিয়া সিড। চিয়া সিড খেলে বেশ কিছুক্ষণ পেট ভরা থাকে, যার ফলে ক্ষুধা কম লাগে।
চিয়া সিডের উপকারিতা সম্পর্কে সবাই জানলেও রোযার সময় কখন এ চিয়া সিড খাবেন তা জানেন না অনেকেই। সাহরিতে নাকি ইফতারে কখন খাবেন এ চিয়া সিড?
চিকিৎসকদের মতে, রোযায় কখন চিয়া সিড খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন জেনে নিন-
সাহরিতে খেলে:
অনেকে ভাবেন সাহরিতে চিয়া সিড খেলে ভালো ফলাফল পাওয়া যাবে। তবে সাহরিতে এমন কিছু খেতে হয় যা দেহে সারা দিনের জন্য শক্তি জোগাবে। যেমন- শর্করা বা প্রোটিন জাতীয় খাবার। তাই সাহরিতে চিয়া সিড না খেয়ে পুষ্টি জাতীয় খাবার খেতে হবে।
ইফতারে খেলে:
ইফতারের অন্যতম একটি উপকরণ হতে পারে চিয়া সিড। পানিতে আধা ঘণ্টা ভিজিয়ে রেখেই খেতে পারেন চিয়া সিড। চিয়া সিড পানি, সালাদ বা টক দইয়ের সঙ্গে মিলিয়ে খেতে পারেন। ইফতারে চিয়া সিড খেলে ভাজাপোড়া বা অন্য খাবার খাওয়ার পরিমাণ অনেকটাই কমিয়ে আনতে পারবেন। এতে আর যাই হোক অস্বাস্থ্যকর খাবার থেকে নিজেকে বাঁচাতে পারবেন। এভাবে চিয়া সিড খেলে রক্তের কোলেস্টেলের পাশাপাশি ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকবে। আর ইফতারে চিয়া সিড খেতে গিয়ে কম ক্যালরি গ্রহণ করা হলেও রাতের খাবারে তা পুষিয়ে নেওয়ার সুযোগ তো থাকেই।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।