দুধ-খেজুর একসঙ্গে খাওয়ার উপকারিতা
খেজুরের মিষ্টি স্বাদের পাশাপাশি রয়েছে অনেক উপকারিতা। রোযার মাসে খেজুর দিয়ে ইফতার শুরু করা খাছ সুন্নত। এর রয়েছে অনেক পুষ্টিগুণ। এটি হজমশক্তি উন্নত করে ও হৃদরোগের ঝুঁকি কমায়। সেইসঙ্গে ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকে। অপরদিকে দুধ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ভালো ঘুমের জন্যও উপকারী।
খেজুরের পুষ্টিগুণ:
পাকা এবং শুকনো খেজুর উভয়ই ভিটামিন সি সমৃদ্ধ, যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এটি রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয়। এছাড়াও খেজুর দীর্ঘদিন ধরে শ্বাসযন্ত্রের রোগের জন্য একটি ঐতিহ্যবাহী প্রতিকার। যা ইনফিউশন, নির্যাস, সিরাপ বা পেস্ট হিসেবে গ্রহণ করলে গলা ব্যথা, সর্দি এবং ব্রঙ্কিয়াল ক্যাটারহ থেকে মুক্তি পাওয়া যেতে পারে। খেজুর ও দুধ একসঙ্গে খেলে মিলবে আরও অনেক বেশি উপকার। খেজুরে পাওয়া যায় প্রচুর পরিমাণে ফাইবার, যা অনেক রোগ নিরাময় করে। এটি খেলে ডায়াবেটিস, স্থুলতা, হৃদরোগ নিরাময় হয়। একই সাথে এটি পেটের ক্যানসার এবং আলসারের মতো অবস্থার ঝুঁকি হ্রাস করতে সহায়তা করে। কাজের চাপে শরীর দুর্বল লাগলে কয়েকটি খেজুর খেলে এনার্জি পাওয়া যায়।
দুধের পুষ্টিগুণ:
দুধ অত্যন্ত পুষ্টিকর একটি পানীয়। এটি প্রোটিনের অন্যতম একটি উৎস। এছাড়াও দুধ থেকে আমরা ক্যালসিয়াম পেয়ে থাকি, যা হাড়ের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাছাড়া দুধ থেকে পাওয়া যায় ভিটামিন-এ, ভিটামিন-ডি, ভিটামিন-বি১২, পটাশিয়াম ও ফসফরাস। যা পেশিকে মজবুত ও শক্ত করতে সাহায্য করে এবং শরীরে পুষ্টি জুগিয়ে শরীর সুস্থ রাখে।
দুধ-খেজুর একসঙ্গে খাওয়ার উপকারিতা:
খেজুরে প্রচুর আয়রন থাকে, যা রক্তের গুরুত্বপূর্ণ অংশ হিমোগ্লোবিন বাড়াতে সহায়তা করে। এক গবেষণায় দেখা গেছে, দুধে খেজুর ভিজিয়ে তা কিছুক্ষণ গরম করার পর ১৮-৫৫ বছর বয়সী কয়েকজন মানুষকে প্রতিদিন সকালে খালি পেটে খাওয়ানোর পর ১০ দিনের মধ্যে তাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বেড়েছে। দুধ ও খেজুরের এই মিশ্রণ অ্যানিমিয়া অর্থাৎ রক্তস্বল্পতা রোগ সারতে সাহায্য করে।
এই পুষ্টিকর পানীয়টি কেবল সুস্বাদুই নয় বরং সাধারণ অসুস্থতা মোকাবিলার একটি প্রাকৃতিক উপায়ও। খেজুর, দুধ এবং মসলার মিশ্রণ একটি প্রশান্তিদায়ক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী পানীয় তৈরি করে। পরিবর্তিত আবহাওয়ায় সুস্থ থাকার জন্যও এটি উপকারী।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।