রোজা আসতেই দেশের বিভিন্ন বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম
-বাড়তি দামেই বিক্রি হচ্ছে সবজি, সুখবর নেই মাছ-গোশতে
, ০৫ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ আশির, ১৩৯১ শামসী সন , ১৬ মার্চ, ২০২৪ খ্রি:, ০২ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
পবিত্র রমজান উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে রোজার প্রয়োজনীয় পণ্যের মূল্য কমানো হলেও বাংলাদেশে দেখা যায় এর বিপরীত চিত্র। নিত্যপণ্যের দাম কমার পরিবর্তে রমজান উপলক্ষে আরও বাড়ছে। সরকারের নানান হাঁকডাকেও কোনো কাজ হচ্ছে না। উল্টো সপ্তাহের ব্যবধানে তেল, চিনি, ছোলা, খেজুরসহ রমজানে প্রয়োজনীয় প্রায় প্রতিটি পণ্যের দামই কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে।
এদিকে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও যানজট-এই তিন সমস্যা নিয়ে রমজানে রাজধানীবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। রান্নার গ্যাস সংকটের কারণে অনেক এলাকায় সাহ্রি ও ইফতারে বড় ধরনের ঝামেলা পোহাতে হচ্ছে। এর সঙ্গে আছে বিদ্যুৎ সংকট।
রোজার বাজারে বিক্রেতাদের বেশ ব্যস্ত দেখা গেলেও ক্রেতাদের অনেকের চেহারায় চিন্তার ছাপ। রোজায় বেশি প্রয়োজন এমন অধিকাংশ পণ্য বেশ চড়া দামে কিনতে হচ্ছে তাদের।
রমজানের আগে থেকেই বাড়তি দামে বিক্রি হচ্ছিল সবজি। একই ধারাবাহিকতা বজায় রয়েছে বাজারে। বাজারে শসার দাম কিছুটা কমলেও বরবটি ও পটল বাড়তি দামে বিক্রি হচ্ছে।
রাজধানীর কাওরানবাজার, মতিঝিল, টিকাটুলি, মিরপুর, যাত্রাবাড়ী, রামপুরা, মুগদাসহ বিভিন্ন বাজারে গিয়ে গেছে দেখা গেছে, সবজির দোকানগুলোতে চড়া দামেই বিক্রি হচ্ছে শাক-সবজি। এরমধ্যে শসা প্রতি কেজি ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়াও অন্যান্য সবজি ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মৌসুমের প্রথম সবজি বরবটি, পটল ১০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে পাড়া বা মহল্লার বাজারে পটল ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে গোশতের বাজারে দেখা গেছে, গরুর গোশত বিক্রি হচ্ছে ৭৭০ থেকে ৮০০ টাকায়। রোজার আগেও যা ছিলো ৭০০ থেকে ৭৫০ টাকা ।
মুরগির বাজারে দেখা গেছে, ব্রয়লার মুরগি খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে প্রতিকেজি ২৩০ থেকে ২৪০ টাকায়। যা সপ্তাহখানেক আগেও ২০০ টাকায় বিক্রি হতো। সোনালী মুরগি ৩৩০ থেকে ৩৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়াও দেশি মুরগির দাম বেড়েছে কেজিতে ৫০ টাকা। বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৭০০ টাকায়।
মাছের বাজারে গিয়ে দেখা গেছে, পাঙ্গাশ ২০০ থেকে ২৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তেলাপিয়া বিক্রি হচ্ছে ২১০ থেকে ২৩০ টাকা দরে। কাতল কেজিতে ৩২০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
বিক্রেতারা বলছেন, গত রমজানের পর থেকেই একটু একটু করে প্রতিনিয়ত দাম বেড়েছে ইসবগুলের ভুসির। গত ৬ মাসের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে শরবতে ব্যবহৃত এই পণ্যটির দাম কেজিতে ৫০০-৬০০ টাকা বেড়েছে। দাম বাড়ার কারণ হিসেবে তারা আমদানি খরচ বৃদ্ধি, ভ্যাট-ট্যাক্স বাড়ানো, ডলার সংকটে সরবরাহ ঘাটতির কথা বলছেন। এ ছাড়া ছোলা ও কয়েক পদের ডালের দামও বাড়তির দিকে। ভালো মানের ছোলার দাম নতুন করে কেজিতে দুই থেকে পাঁচ টাকা বেড়েছে। আর অ্যাংকর ও খেসারি ডালের দাম বেড়েছে কেজিতে পাঁচ টাকার মতো। অ্যাংকর ডাল খুচরায় কেজিপ্রতি ৮০ থেকে ৮৫ টাকা ও খেসারির ডাল মানভেদে ১১৫ থেকে ১২৫ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের সপ্তাহে কিছুটা কম ছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার এলপিজি’র বাজারে আসছে বিপিসি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












