ইসরাইলে ১০০ রকেট ছুঁড়লো হিজবুল্লাহ
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে অন্তত ১০০টি রকেট দিয়ে হামলা চালিয়েছে।
এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরাইলের কেইলা ব্যারাকের বিমান ও ক্ষেপণাস্ত্র কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। এছাড়া, ইয়োভ ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি ঘাঁটি এবং আশপাশের কয়েকটি আর্টিলারি কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এসব হামলায় একশর বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে হিজবুল্লাহ যোদ্ধারা।
ইসরাইলের পক্ষ থেকেও ১০০ রকেট নিক্ষেপের খবর নিশ্চিত করা হয়েছে। ইসরাইল বলেছে, মঙ্গলবার সকালে লেবানন থেকে ইসরাইলের দুটি লক্ষ্যবস্তুতে এসব ক্ষেপণাস্ত্র ছোঁগা হয় যার মধ্যে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।
হিজবুল্লাহর রকেট হামলার পর ইসরাইলের আপার গ্যালিলি ও অধিকৃত গোলান মালভূমি এলাকায় সাইরেন বাজানো হয় তবে ক্ষয়ক্ষতির কোন খবর তারা প্রকাশ করেনি।
অপরদিকে এডেন উপসাগরে একটি জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি স্বাধীনতাকামীরা। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) এই তথ্য স্বীকার করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম।
নভেম্বরের মাঝামাঝি সময় থেকে এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজের ওপর বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে হুথিরা। তারা জানিয়েছে, গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে এই হামলা পরিচালনা করছে তারা।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।