রেলে বিনা টিকিটে ৪ হাজার যাত্রী, আদায় ৮ লাখ টাকা
নিজস্ব সংবাদদাতা:
একদিনে ৮৩টি ট্রেনে অভিযান চালিয়ে টিকিটবিহীন ৪ হাজার ৬০ জন যাত্রীকে জরিমানা করেছে বাংলাদেশ রেলওয়ে। তাদের কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় হয়েছে মোট ৭ লাখ ৯৯ হাজার ৪৮০ টাকা।
গতকাল রোববার (২১ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের পেজে দেওয়া এক তথ্যে বিষয়টি জানানো হয়।
তাতে বলা হয়, শনিবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ৮৪ জন টিটিই কাজ করেছেন। তারা ৮৩টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ভ্রমণকারী শনাক্ত হয়েছেন মোট ৪ হাজার ৬০ জন।
অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৫ লাখ ৫৫ হাজার ৫১৫ টাকা এবং জরিমানা আদায় হয়েছে ২ লাখ ৪৩ হাজার ৯৬৫ টাকা। সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৭ লাখ ৯৯ হাজার ৪৮০ টাকা। ওইদিন মোট ১ হাজার ২৭৮টি টিকিট যাচাই করা হয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।