রেলওয়ে পুলিশের সব থানায় চালু হলো অনলাইন জিডি
নিজস্ব প্রতিবেদক:
দেশের রেলওয়ে পুলিশের সব থানায় চালু হলো অনলাইন সাধারণ ডায়েরি (জিডি) সেবা। এখন থেকে জনসাধারণ এই সেবা ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে দেশের সব থানায়ই অনলাইন জিডি সেবার আওতায় এলো।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) ব্যারিস্টার জিল্লুর রহমান।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে থানায় না গিয়ে ঘরে বসে সব ধরনের জিডি অনলাইনে করার সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ। এর ধারাবাহিকতায় রেলওয়ে থানাগুলোও এই সেবার আওতায় এলো। এখন থেকে দেশের ছয়টি জেলার ২৪টি রেলওয়ে থানায় অনলাইন জিডি সেবা পাবে।
জিল্লুর রহমান আরও বলেন, অনলাইন জিডি সেবা পেতে ‘অনলাইন জিডি’ অ্যাপ ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করলে এ সেবা পাওয়া যাবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।