রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

রেমিট্যান্সে প্রণোদনা দিতে পারবে ব্যাংক, ‘জোড়াতালি সমাধান’ বলছেন বিশেষজ্ঞরা

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩, রাত ৩:২০ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ২:১০
রেমিট্যান্সে প্রণোদনা দিতে পারবে ব্যাংক, ‘জোড়াতালি সমাধান’ বলছেন বিশেষজ্ঞরা

নিজস্ব প্রতিবেদক:
সরকারের পাশাপাশি ব্যাংকও প্রবাসী আয়ের ওপর সর্বোচ্চ আড়াই শতাংশ পর্যন্ত প্রণোদনা দিতে পারবে বলে সম্প্রতি সিদ্ধান্ত হয়েছে।
বাংলাদেশের বৈদেশিক মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন বাফেদা এবং অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স, বাংলাদেশ এবিবি সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে, প্রবাসী আয়ের ওপর বাড়তি আড়াই শতাংশ পর্যন্ত প্রণোদনা দেবে ব্যাংক।যদিও বাফেদা বলছে এই প্রণোদনা দেয়ার জন্য ব্যাংক বাধ্য নয়, ব্যাংক যদি প্রবাসী আয় কিনতে চায় তাহলে এই প্রণোদনা দিতে পারে।
বাংলাদেশে আগে থেকেই রেমিট্যান্স প্রেরণকারী প্রতিটি পরিবার প্রবাস থেকে প্রেরণ করা অর্থের ওপর সরকারের কাছ থেকে আড়াই শতাংশ হারে প্রণোদনা পেয়ে আসছে। এখন তার সঙ্গে এই বাড়তি প্রণোদনা যুক্ত হবে।
ব্যাংক বা প্রাতিষ্ঠানিক মাধ্যমে লেনদেনে উৎসাহিত করা এবং চলমান ডলার সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ রেমিটেন্স বা প্রবাসী কর্মীদের পাঠানো আয়।
কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা গেছে, সাম্প্রতিক কয়েক মাস ধরেই প্রবাসী আয় কমছে।
কর্মকর্তা এবং বিশ্লেষকদের অনেকে মনে করেন, বৈধ পথে টাকা পাঠানোর হার কমে যাওয়া এর একটি কারণ হতে পারে।
এখন নতুন এই প্রণোদনা প্রবাসী আয় বাড়াতে কতটা সাহায্য করতে পারবে? চলমান বৈদেশিক মুদ্রার সঙ্কট কাটাতে কি কোন ভূমিকা রাখতে পারবে এ সিদ্ধান্ত?
ব্যাংক কীভাবে প্রণোদনা দেবে?
বাংলাদেশের বৈদেশিক মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাফেদার নির্বাহী সম্পাদক আব্দুল হাশেম বিবিসি বাংলাকে বলেছেন, ব্যাংকগুলো এখন থেকে প্রবাসী আয়ে প্রণোদনা দেবে।
তিনি বলেন, ব্যাংক প্রবাসী আয়ে এই আড়াই শতাংশ পর্যন্ত প্রণোদনা নিজস্ব খাত থেকে দেবে এবং এই প্রণোদনা দেয়ার ক্ষেত্রে ব্যাংকের কোনো বাধ্যবাধকতা নেই।
প্রবাসী বাংলাদেশিরা যেন বৈধ পথে টাকা পাঠাতে আগ্রহী হয়, সে লক্ষ্যে কয়েক বছর ধরে প্রবাসী আয়ের ওপর আড়াই শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে সরকার।
প্রবাসীদের উদ্বুদ্ধ করার জন্য প্রথম ২০১৯ সালের জুলাইতে সরকার প্রবাসী আয়ে দুই শতাংশ হারে প্রণোদনা দেয়ার সিদ্ধান্ত নেয়।
এরপর ২০২২ সালের জানুয়ারিতে সেটি বাড়িয়ে প্রণোদনা হার আড়াই শতাংশ করা হয়।
কিন্তু গত বছর খানেক ধরে ডলার সংকটের প্রেক্ষাপটে নানাভাবে সরকার সেটি সামাল দেয়ার চেষ্টা করছে।
সবশেষ এখন সরকারের পাশাপাশি ব্যাংকগুলোও প্রবাসী আয়ের ওপর সর্বোচ্চ আড়াই শতাংশ পর্যন্ত প্রণোদনা দিতে পারবে, সম্প্রতি এমন যে সিদ্ধান্ত হয়েছে, সেটি রোববার থেকে কার্যকর হয়েছে ব্যাংকগুলোতে।
হাশেম বলেছেন, “প্রবাসী আয়ে ব্যাংক সর্বোচ্চ আড়াই শতাংশ পর্যন্ত প্রণোদনা দিতে পারবে। এর সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেয়া হয়েছে। যথাযথ বিধি অনুসরণ করে এই লেনদেন করতে হবে ব্যাংকগুলোকে।”
বর্তমানে প্রতি ডলারে সরকার নির্ধারিত রেট ১১০ টাকা ৫০ পয়সার সাথে, সরকারি আড়াই শতাংশ প্রণোদনা যোগ করে এতদিন প্রতি ডলারের বিনিময়ে প্রবাসীরা পেতেন প্রায় ১১৩ টাকা ২৬ পয়সা।
নতুন ব্যবস্থায় এখন তার সাথে আরো আড়াই শতাংশ পর্যন্ত প্রণোদনা যদি ব্যাংক দেয়, তাহলে প্রতি ডলারে প্রায় ১১৬ টাকার কাছাকাছি পাবেন প্রবাসীরা।
তবে বাফেদা বলছে, প্রবাসী আয় আগের চেয়ে আড়াই শতাংশ বেশি দাম দিয়ে কিনলেও পুরনো দামেই ডলার বিক্রি করতে হবে ব্যাংককে।
এর মানে হচ্ছে প্রায় ১১৬ টাকা দিয়ে ডলার কিনলেও তা ১১০ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করতে হবে তাদের।
‘জোড়াতালি সমাধান’ বলছেন অর্থনীতিবিদরা
অর্থনীতিবিদদের মতে, আনুষ্ঠানিক চ্যানেলে রেমিট্যান্স দেশে আনার জন্য এই ধরণের পদক্ষেপ এক ধরণের ‘জোড়াতালি সমাধান’ এবং এই ধরণের উদ্যোগ নিয়ে রেমিট্যান্সের হার কিছুটা বাড়ানো সম্ভব হলেও সমস্যার পুরোপুরি সমাধান করা সম্ভব হবে না।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ৮ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ৮ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ৮ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ৮ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ৮ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ৮ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ৮ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ৮ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ৮ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ৮ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ৯ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ৯ ঘণ্টা আগে