রেকর্ড পরিমাণ ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের গুজরাট
আল ইহসান ডেস্ক:
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাট গত সোমবার থেকে মুষলধারে বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে রাজ্যটির কিছু অংশে কমপক্ষে ১৮ জনের প্রাণহানি হয়েছে।
এছাড়াও গত ২৪ ঘন্টায় ভয়াবহ ক্ষতিগ্রস্ত পালিতানা ও জেসার শহরে ৮৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
রাজ্যের কর্মকর্তাদের বরাত দিয়ে আহমেদাবাদ থেকে এএফপি জানিয়েছে, রাজ্যের দক্ষিণাঞ্চলে বাসিন্দাদের সাহায্য করার জন্য দুর্যোগ সহায়তা দল মোতায়েন করা হয়েছে।
রাজ্যের ত্রাণ কমিশনার অলোক বলেছে, ঝড়, বজ্রপাত, প্রতিকূল আবহাওয়া ও কাঠামোগত ধসে ১৮ জনের মৃত্যু হয়েছে।
সে বলেছে, ‘পরিস্থিতি সামাল দিতে রাজ্য সম্পূর্ণরূপে প্রস্তুত এবং দ্রুত ত্রাণ ও উদ্ধার অভিযান নিশ্চিত করার জন্য আন্তঃবিভাগীয় সমন্বয় জোরদার করা হচ্ছে।’ সূত্র: বাসস।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।