বগুড়ায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, নিহত ৩
বগুড়া সংবাদদাতা:
বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মোটরসাইকেলে করে ওই তিনজন বগুড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি নওগাঁগামী ট্রাক মোটরসাইকেলটিকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন আরোহী নিহত হন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।