রুবেল দেখিয়েছেন সাফল্য শুধু চাকরিতে নয়, ঘাস থেকেও পাওয়া যায়
মানিকগঞ্জ সংবাদদাতা:
সকালের নরম রোদে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কৈট্টা গ্রামের মাঠে যখন বাতাসে দুলছিল সবুজ ঘাসের সারি, তখন সেখানে ব্যস্ত সময় কাটাচ্ছিলেন এক তরুণ। যে কেউ তাকে দেখে সাধারণ কৃষক ভাবতে পারেন। তবে, এই তরুণ মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজের গণিত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। নাম রুবেল হোসেন। তিনি আধুনিক পদ্ধতিতে ঘাস চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন।
রুবেলের এই কৃষিযাত্রা শুরু হয়েছিল খুব সাধারণভাবে। কয়েক বছর আগে নিজের খামারের গরুর খাবারের জন্য এক বিঘা জমিতে ঘাস রোপণ করেন তিনি। তখনও ভাবেননি, এই ছোট উদ্যোগ একদিন তার জীবন বদলে দেবে। বাজারে ঘাসের চাহিদা বাড়তে থাকায় ধীরে ধীরে ব্যবসায়িক দিকটা তার চোখে পড়ে।
রুবেল বলেন, “প্রথমে গরুর খাবারের চাহিদা মেটাতে ঘাস লাগাই। পরে দেখি, অনেকেই কিনতে চাইছেন। তখন বুঝলাম, এর মাধ্যমে ভালো একটা ভবিষ্যৎ গড়া সম্ভব। ”
বর্তমানে রুবেলের খামারের প্রায় ২০ বিঘা জমিজুড়ে চাষ হচ্ছে উন্নত জাতের স্মার্ট নেপিয়ার, গুয়াতেমালা, জাঞ্জিবার, পাকচং আর তাইওয়ান হাইব্রিড ঘাস। প্রতি বিঘায় বছরে ছয়বার পর্যন্ত ঘাস কাটা যায়। গড়ে এক বিঘা জমি থেকে বছরে পাওয়া যায় প্রায় ৬০ টন ঘাস। বাজারে যার মূল্য কয়েক লাখ টাকা।
একটু হিসেব করলে দেখা যায়, এক বিঘা জমিতে খরচ বাদে বছরে লাভ হয় প্রায় দুই লাখ টাকা। সেই হিসাবে রুবেলের ঘাসের জমি থেকে বছরে আয় হয় ৪০ লাখ টাকা।
রুবেল জানান, ঘাস বিক্রি হয় ৫ থেকে ৬ টাকা কেজি দরে। এক বিঘা জমিতে ঘাস উৎপাদন হয় ৬০ টন, যার বাজারমূল্য ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকা। ২০ বিঘা জমিতে জাতভেদে ১০০ থেকে ১২০ টন ঘাস উৎপাদন হয়। যার বাৎসরিক বাজারমূল্য প্রায় ৩৫ থেকে ৪০ লাখ টাকা।
সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, রুবেল একজন শিক্ষিত যুবক, যিনি কৃষিকে বেছে নিয়েছেন। তার মতো তরুণেরা কৃষিতে এগিয়ে আসলে দেশের অর্থনীতি উপকৃত হবে। আমরা প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে তাকে সহযোগিতা করছি।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।