রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সময় ৭৮ বারের মতো বাড়লো
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের ধার্য তারিখে তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় আগামী ৯ জুলাই প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ধার্য করেন ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী।
এ নিয়ে ৭৮ বারের মতো তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য সময় পেলো পুলিশের বিশেষায়িত এ বিভাগ।
০৫ ফেব্রুয়ারী ২০১৬ যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নিয়ে ফিলিপাইনে পাঠানো হয়।
সংশ্লিষ্টরা আশঙ্কা করেন, দেশের অভ্যন্তরের কোনো চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের এ অর্থ হাতিয়ে নিয়েছে। ওই ঘটনায় ১৫ মার্চ ২০১৬ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪ ধারাসহ তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৪ ধারায় ও বাংলাদেশ দঃ বিঃ ৩৭৯ ধারায় মামলা করেন। মামলাটি সিআইডি তদন্ত করছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।