রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধভাবে গৃহবধূর সম্ভ্রমহরণ
কুমিল্লার বরুড়ায় রাস্তা থেকে এক গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে দলবদ্ধ সম্ভ্রমহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা কাউকে না জানাতে সম্ভ্রমহরণের ভিডিও করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন ভুক্তভোগী নারী। এ ঘটনায় অভিযুক্ত তিনজনের মধ্যে একজনকে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার দুপুরে বরুড়া উপজেলার আড্ডা বাজারের উত্তর পাশে একটি মাছের খামারে এ ঘটনা ঘটে। পরদিন বুধবার রাতে এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে থানায় একটি মামলা করেন বলে জানিয়েছেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক।
বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক বলেন, ভুক্তভোগী নারীর সঙ্গে আসামিদের আগে কোনো সম্পর্ক ছিল না। মাদরাসা থেকে দুই শিশুকে নিয়ে বাড়ি ফেরার পথে লম্পট তিন বন্ধু ওই নারীকে তুলে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় গ্রেপ্তার রুবেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা স্বীকার করেছে। অপর দুই আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।